৬০ দেশের পর্যটকদের জন্য দুয়ার খুললো নিউ জিল্যান্ড

বিদেশ ডেস্ক
০২ মে ২০২২, ১৪:১৭আপডেট : ০২ মে ২০২২, ১৪:২৪

করোনা মহামারির জন্য গত দুই বছর ধরে আন্তর্জাতিক পর্যটকদের জন্য বন্ধ ছিল নিউ জিল্যান্ডের সীমান্ত। তবে দেশটিতে প্রবেশে বিদেশি পর্যটকদের জন্য বিধিনিষেধ তুলে নিলো সরকার। সোমবার অনেক বিদেশি পর্যটক অকল্যান্ড বিমানবন্দরে অবতরণ করেন। দীর্ঘদিন পর প্রিয়জনদের দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন অনেকে। 

সরকার বলছে, ৬০টির বেশি দেশের নাগরিকদের নিউ জিল্যান্ডে প্রবেশে বাধা নেই। তবে কোভিড নেগেটিভ সার্টিফিকেট ও ভ্যাকসিনের সনদ থাকা আবশ্যক।

নিউ জিল্যান্ডের নাগরিকরা গত মার্চ থেকেই দেশে আসা যাওয়া করতে পারছেন। এবার বিদেশি পর্যটকদের ক্ষেত্রেও এই সুযোগ করে দেওয়া হলো।

করোনা সংক্রমণ অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় ২০২০ সালের মার্চে সীমান্ত বন্ধ করে দেয় নিউ জিল্যান্ড সরকার। এখন সংক্রমণ অনেকটাই কমে এসেছে।

দীর্ঘদিন লকডাউনের ফলে নিউ জিল্যান্ডে ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা নেমে আসলে প্রতিবাদ জানায় দেশটির সাধারণ মানুষ। এক পর্যায়ে দেশের অভ্যন্তরে বিধি নিষেধে শিথিলতা আনতে বাধ্য হয় সরকার। দেশটিতে এ পর্যন্ত ৭১৩ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন বলে দাবি জাসিন্ডা সরকারের।

সূত্র: বিবিসি

/এলকে/
সম্পর্কিত
ভ্রমণে সবচেয়ে বেশি যে ভুলগুলো করেন পর্যটকেরা
টাঙ্গুয়ার হাওরে হাউসবোট ও পর্যটকবাহী নৌযান চলাচল নিষিদ্ধ, কারণ কী
হাউসবোটে ভ্রমণের আনন্দ যেন নদীর দুঃখের কারণ না হয়
সর্বশেষ খবর
‘হ্যান্ড অব গড’ গোলের সেই বল বিক্রি হলো ৩৩ লাখ ডলারে!
‘হ্যান্ড অব গড’ গোলের সেই বল বিক্রি হলো ৩৩ লাখ ডলারে!
পানি-বর্জ্য ব্যবস্থাপনায় মার্কিন বিনিয়োগ চান প্রতিমন্ত্রী শাহে আলম
পানি-বর্জ্য ব্যবস্থাপনায় মার্কিন বিনিয়োগ চান প্রতিমন্ত্রী শাহে আলম
পর্যটন অর্থনীতি-৫: পর্যটক দৃশ্য নয়, অভিজ্ঞতা কিনতে আসেন 
পর্যটন অর্থনীতি-৫: পর্যটক দৃশ্য নয়, অভিজ্ঞতা কিনতে আসেন 
দুই দিনে শেষ টেস্ট, তবু ‘খুব ভালো’ রেটিং পেতে যাচ্ছে ম্যাকাইর পিচ!
দুই দিনে শেষ টেস্ট, তবু ‘খুব ভালো’ রেটিং পেতে যাচ্ছে ম্যাকাইর পিচ!
সর্বাধিক পঠিত
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
জেলেদের সঙ্গে ট্রলারেই দুপুরের খাবার খেলেন প্রতিমন্ত্রী
জেলেদের সঙ্গে ট্রলারেই দুপুরের খাবার খেলেন প্রতিমন্ত্রী
৩ দেশে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা সাবেক ভারতীয় কূটনীতিককে দিতে হচ্ছে নাগরিকত্বের প্রমাণ
৩ দেশে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা সাবেক ভারতীয় কূটনীতিককে দিতে হচ্ছে নাগরিকত্বের প্রমাণ
‘ঢাকায় যদি ফুটপাতে একটা দোকান থাকে, মিজানেরটাও থাকতে হইবো’
‘ঢাকায় যদি ফুটপাতে একটা দোকান থাকে, মিজানেরটাও থাকতে হইবো’
মাজারের সেই কুমির এখন কক্সবাজারে
মাজারের সেই কুমির এখন কক্সবাজারে