দক্ষিণ চীন সাগরে অস্ট্রেলিয়ার সামরিক বিমান, ক্ষুব্ধ বেইজিং

বিদেশ ডেস্ক
০৭ জুন ২০২২, ১৪:৩২আপডেট : ০৭ জুন ২০২২, ১৪:৩২

দক্ষিণ চীন সাগরে অস্ট্রেলিয়ার সামরিক বিমানের তৎপরতা নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে বেইজিং। এ ঘটনা চীনের সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে মারাত্মকভাবে হুমকির মুখে ফেলেছে বলে মন্তব্য করেছেন চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র তান কেফেই। মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

চীনা কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের সামরিক বাহিনী দক্ষিণ চীন সাগরে অস্ট্রেলিয়ার সামরিক বিমান চিহ্নিত করেছে এবং সেটিকে এলাকাটি ছেড়ে যাওয়ার জন্য সতর্ক করে দেওয়া হয়েছে।

চীনা সামরিক বাহিনীর নেওয়া পাল্টা ব্যবস্থাকে যুক্তিসঙ্গত ও বৈধ বলেও দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

এর আগে গত রবিবার অস্ট্রেলিয়া অভিযোগ করে, দক্ষিণ চীন সাগরের আন্তর্জাতিক আকাশসীমায় সামুদ্রিক নজরদারির সময় তাদের একটি বিমানকে ‘অত্যন্ত বিপজ্জনকভাবে’ অতিক্রম করেছে চীন। এর দুই দিনের মাথায় মঙ্গলবার বেইজিংয়ের তরফে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাল্টা অভিযোগ আনা হয়। এ ঘটনায় দুই দেশের কূটনৈতিক পর্যায়ে উত্তেজনা দেখা দিয়েছে।

ক্যানবেরা বলছে, গত ২৬ মে চরম বিপজ্জনকভাবে অস্ট্রেলিয়ান সামরিক নজরদারি বিমানটির পথরোধ করে চীনের জে-১৬ যুদ্ধবিমান। চীনা বিমানের এমন কাণ্ডে সেখানে বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়। ঝুঁকির মুখে পড়েন অস্ট্রেলীয় বিমান এবং সেটিতে থাকা আট ক্রু।

/এমপি/
সম্পর্কিত
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
খাদ্য নিরাপত্তায় ১৩২টি উদ্ভাবন প্রকাশ করলো চীন
এআই-চালিত বিশ্বের প্রথম ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র বানালো চীন
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম