দুইশ’ বছরের পুরনো সোনাভর্তি জাহাজের সন্ধান

বিদেশ ডেস্ক
১০ জুন ২০২২, ১৫:৫১আপডেট : ১০ জুন ২০২২, ১৬:৫৬

১৭০৮ সালে স্প্যানিশ জাহাজ সান জোসকে ডুবিয়ে দিয়েছিল ব্রিটিশরা। কলম্বিয়া উপকূলে সান জোসের ধ্বংসাবশেষের কাছে সম্প্রতি আরও দুটি সামুদ্রিক জাহাজ আবিষ্কার করেছে সংশ্লিষ্টরা। জাহাজ দুটি সোনায় পরিপূর্ণ বলে ধারণা করা হচ্ছে। যার মূল্য আনুমানিক প্রায় ১৭ বিলিয়ন মার্কিন ডলার। এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম নিউজউইক।

স্পেনের সরকার সম্প্রতি জাহাজডুবির নতুন ফুটেজ প্রকাশ করেছে। যেখানে দুর্লভ মূল্যবান সামগ্রী ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।

ভিডিওটি একটি দূর নিয়ন্ত্রিত যান দ্বারা ধারণ করা হয়। ক্যারিবীয় উপকূল থেকে ৩ হাজার ১০০ ফুট গভীরে পাঠানো হয়েছিল। সান জোস জাহাজের ধ্বংসাবশেষের কাছেই দুটি জাহাজ শনাক্ত হয়েছে। সন্ধান পাওয়া দুটি জাহাজই প্রায় ২০০ বছরের পুরনো বলে ধারণা করা হচ্ছে।

দুইশ’ বছরের পুরনো সোনাভর্তি জাহাজের সন্ধান

প্রকাশিত ছবিতে নীল ও সবুজ রঙের ছবিতে সমুদ্রের তলদেশে সোনার মুদ্রা, মৃৎপাত্র এবং অক্ষত চীনা মাটির কাপ ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা গেছে। নিউজউকের তথ্যমতে, ছবিতে আরও দেখায় যে সমুদ্রের নীচে কয়েক শতাব্দী থাকার পরও জাহাজগুলোর একটির ধনুক রয়েছে। পাশাপাশি বিভিন্ন ধরনের মাটির পাত্র ছাড়াও সমুদ্র নীচে একটি কামানেরও সন্ধান পাওয়া যায়। এ নিয়ে ইতোমধ্যে বিস্তর পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছেন প্রত্নতত্ত্ববিদরা।

সূত্র: এনডিটিভি, বিবিসি

/এলকে/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি