বাংলাদেশে অর্থনৈতিক সংকটের ঝুঁকি কম: মুডি’স

আন্তর্জাতিক ডেস্ক
২৮ জুলাই ২০২২, ১৯:১৬আপডেট : ২৮ জুলাই ২০২২, ২০:২৫

বিশ্বের শীর্ষ ক্রেডিট রেটি সংস্থা মুডি’স বলেছে, বাংলাদেশের অর্থনীতিতে চাপ বাড়ছে। তবু খেলাপি হওয়ার ঝুঁকি কম। বৃহস্পতিবার (২৭ জুলাই) মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে এ খবর জানা গেছে।

মুডি’স এর একজন সার্বভৌম বিশ্লেষক ক্যামিল চৌটার্ড বলেন, ‘যদিও বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ সম্প্রতি কমেছে- উচ্চ স্তর থেকে। তারপরও দেশটির বাহ্যিক দুর্বলতার সূচকে ঝুঁকি কম।’

ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, ‘আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর কাছ থেকে ঋণ চাইছে বাংলাদেশ। সামষ্টিক অর্থনৈতিক ঝুঁকি কমাতে এবং আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় বিদেশি মুদ্রার রিজার্ভের আর্থিক সুরক্ষা তৈরির জন্য এই ঋণ চাওয়া হচ্ছে।’

ব্লুমবার্গের প্রতিবেদনের স্ক্রিনশট

বিদ্যুৎ সাশ্রয় এবং ডলার ঘাটতির মধ্যে মজুতকারীদের বিরুদ্ধে অভিযানে নেমেছে কর্তৃপক্ষ। ২০২২ সালের জুলাই মাসে বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৯.৬৭ বিলিয়ন ডলার। এক বছর আগে তা ছিল ৪৫.৫১ বিলিয়ন ডলার।

ইউক্রেনে যুদ্ধ এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির আগ পর্যন্ত ৪১৬ বিলিয়ন ডলারের বাংলাদেশের অর্থনীতি গত কয়েক বছর ছিল দ্রুত বর্ধনশীল।

বুধবার অর্থমন্ত্রী এএইচএম মুস্তফা কামাল বলেছেন, ভবিষ্যতের যেকোনও আর্থিক প্রয়োজনীয়তা মেটাতে আইএমএফের কাছে ঋণ চেয়েছে বাংলাদেশ। কিন্তু কোনও অর্থনৈতিক সংকট নেই।

মুডি’স-এর চৌটার্ড বলেন, ‘কম রেমিট্যান্স, রফতানির কম চাহিদা এবং জ্বালানি ও খাদ্যদ্রব্যের চড়া মূল্যের কারণে আমরা চলতি হিসাবের ঘাটতির অবনতি আশা করেছিলাম। এই চাপগুলো বাড়ছে এবং সাম্প্রতিক ভয়াবহ বন্যার কারণে পরিস্থিতির আরও অবনতি হয়েছে।’

/এএ/এমওএফ/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী