কিউবায় জ্বালানি ডিপোতে বজ্রপাত, ১৭ দমকলকর্মী নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক
০৭ আগস্ট ২০২২, ১০:১৪আপডেট : ০৭ আগস্ট ২০২২, ১০:১৯

কিউবার মাতানজাসে জ্বালানি ট্যাংকে বজ্রপাতের ফলে বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটেছে। এতে একজন নিহত এবং আহত হন ১২১ জন। নিখোঁজ রয়েছেন ১৭ জন দমকলকর্মী।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের খবরে বলা হয়েছে, শুক্রবার (৫ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যায় বজ্রপাত থেকে আগুন লেগে যায়। আটটি জ্বালানি ট্যাংকের একটিতে বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে। দমকল বাহিনীর কয়েকটি ইউনিট মিলেও সম্ভব হয়নি নিয়ন্ত্রণে আনা।

শনিবার তা ছড়িয়ে পড়ে আরেকটি ট্যাংকে। বাতাসের তোড়ে বাড়ছে আগুনের তীব্রতা। ঝুঁকিপূর্ণ এলাকাটি থেকে সরিয়ে নেয়া হয়েছে ১ হাজার ৯০০ মানুষকে।

আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। এদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে টুইটারে জানিয়েছে কিউবার প্রেসিডেন্ট কার্যালয়। আহতদের মধ্যে জ্বালানি মন্ত্রী লিভান অ্যারোন্টে রয়েছেন।

বিবৃতিতে প্রেসিডেন্ট দফতর আরও জানিয়েছে, এ ঘটনায় ১৭ জন দমকলকর্মী নিখোঁজ রয়েছেন। তারা ঘটনাস্থলের সবচেয়ে কাছাকাছি ছিলেন। আগুন নেভোতে বন্ধু রাষ্ট্রগুলোর কাছে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে কার্যালয় থেকে।

সূত্র: সিএনএন, এনডিটিভি

/এলকে/
সম্পর্কিত
রাউল কাস্ত্রোকে হত্যা মামলায় অভিযুক্ত করলো যুক্তরাষ্ট্র
রাউল কাস্ত্রোকে যে অপরাধে অভিযুক্ত করছে যুক্তরাষ্ট্র
একদিনে বজ্রাঘাতে ৮ কৃষকের মৃত্যু
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম