নতুন আইফোনে যেসব সুবিধা যুক্ত হলো

আন্তর্জাতিক ডেস্ক
০৮ সেপ্টেম্বর ২০২২, ১২:৪৭আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২২, ১৩:০৩

আইফোন ১৪ সিরিজ বাজারে আনার ঘোষণা দিয়েছে অ্যাপল। স্মার্টফোন জগতে আইফোন ১৪ ও ১৪ প্লাসে সবচেয়ে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন পণ্য প্রযুক্তি প্রতিষ্ঠানটি।

ওয়াইফাই অথবা ডাটা কাজ না করলে জরুরি মূহুর্তে প্রথমবারের মতো স্যাটেলাইট ব্যবহার উপযোগী প্রযুক্তি যুক্ত হয়েছে আইফোন ১৪ সিরিজের ফোনে। নতুন এই সেবাটি দুই বছর বিনামূল্যে ব্যবহার করা যাবে। যদিও নতুন সেবাটি প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্র ও কানাডায় শুরু হচ্ছে।

করোনা মহামারীর শুরুর পর এবারই প্রথম দর্শকদের সামনে পণ্য উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি। স্মার্টফোনের একটি বড় সমস্যা হলো আলোর স্বল্পতা। তবে নতুন আইফোন ফটোনিক ইঞ্জিন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নতুন আইফোনে ইমার্জেন্সি স্যাটেলাইট কানেক্টিভিটি এবং কার ক্র্যাশ ডিটেকশন টেকনোলজি রয়েছে। থাকছে চারটি ভার্সন। আইফোন-১৪ চারটি ভিন্ন রঙয়ে কিনতে পারবেন ব্যবহারকারীরা।

আইফোন ১৪-এ ৬.১ এবং ১৪ প্লাসে ৬.৭ ইঞ্চির স্ক্রিন রয়েছে। দীর্ঘক্ষণ চার্জ থাকবে বলে দাবি প্রতিষ্ঠানটির, যা অ্যাপেলের অন্য কোনও ফোনে আগে ছিল না।

নিখুঁত ছবি তুলতে পেছনে থাকছে ৪৮ মেগাপিক্সেলের ক্যামেরা। সেলফি ক্যামেরা ও ফেস আইডি সেন্সরের নচ থাকছে। সব শেষ সংস্করণে তাদের ফোনে দ্রুত প্রযুক্তির সেন্সর যুক্ত করেছে টেক জায়গান্টি। যার ফলে দ্রুত গতিতে ছবি তুলতে সক্ষম এই সিরিজের ফোনগুলো।

ভারতের প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম গেজেটস নাউ এর এক প্রতিবেদনে বলা হয়, নতুন আইফোনে সুপার রেটিনা এক্সডিআর ডিসপ্লে রয়েছে। রয়েছে ৫জি প্রযুক্তির সুবিধা। আইফোন ১৪ এর দাম ৭৯৯ মার্কিন ডলার এবং প্রো মডেলের দাম ৮৯৯ মার্কিন ডলার থেকে শুরু হবে।

/এলকে/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি