ভারতীয় কফ সিরাপ খেয়ে ৬৬ শিশুর মৃত্যু, বৈশ্বিক সতর্কতা জারি ডব্লিউএইচও’র

আন্তর্জাতিক ডেস্ক
০৬ অক্টোবর ২০২২, ১৮:০৩আপডেট : ০৬ অক্টোবর ২০২২, ১৯:০১

গাম্বিয়াতে ভারতীয় কোম্পানির চার ধরনের কফ সিরাপ খেয়ে ৬৬ শিশুর মৃত্যুর পর বৈশ্বিক সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটি সতর্ক বার্তায় বলেছে, শিশুদের মৃত্যুর সঙ্গে কফ সিরাপগুলোর সম্পর্ক থাকতে পারে। সতর্কতা জারির আগে এই বিষয়ে তদন্ত শুরুর ঘোষণা দিয়েছিল বৈশ্বিক সংস্থাটি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

ডব্লিউএইচও বলেছে, ৬৬ শিশুর মৃত্যুর ঘটনা ও কিডনির অসুস্থতার সঙ্গে এই সিরাপগুলোর সম্ভাব্য সংশ্লিষ্টতা রয়েছে।

এই কফ সিরাপগুলো উৎপাদন করেছে ভারতীয় কোম্পানি মাইডেন ফার্মাসিউটিক্যালস। ডব্লিউএইচও বলেছে, কোম্পানিটি এই সিরাপগুলোর নিরাপত্তার নিশ্চয়তা দিতে ব্যর্থ হয়েছে।

এই বিষয়ে ভারতীয় কোম্পানিটি এখনও প্রতিক্রিয়া জানায়নি। ভারতীয় কর্মকর্তারা বলেছেন, তারা ডব্লিউএইচও-এর কাছে মৃত্যুর সঙ্গে সিরাপের সংশ্লিষ্টতার প্রমাণ চেয়েছেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার চিহ্নিত ওষুধগুলো হলো, প্রোমেথাজাইন ওরাল সলিউশন, কোফেক্সমালিক বেবি কফ সিরাপ, ম্যাকফ বেবি কফ সিরাপ ও ম্যাগ্রিপ এন কোল্ড সিরাপ।

সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত সতর্ক বার্তায় বলা হয়েছে, গাম্বিয়াতে এই ওষুধগুলো চিহ্নিত করা হয়েছে। কিন্তু হয়ত এগুলো অপর দেশ বা অঞ্চলেও বিতরণ করা হয়ে থাকতে পারে।

সতর্ক বার্তায় আরও বলা হয়েছে, এগুলো সেবনের ফলে গুরুতর অসুস্থ বা মৃত্যু হতে পারে, বিশেষ করে শিশুদের।

জুলাই মাসে গাম্বিয়াতে পাঁচ বছরের কম বয়সী শিশুদের মধ্যে ভয়াবহ কিডনি অসুস্থতা ধরা পড়ার পর ডব্লিউএইচও এই হস্তক্ষেপ করলো। গাম্বিয়া সরকার এই চারটি প্যারাসিটামল সিরাপের ব্যবহার নিষিদ্ধ করেছে। জনগণকে আহ্বান জানিয়েছে, সিরাপের বদলে ট্যাবলেট সেবনের জন্য।

ডব্লিউএইচও বলেছে, গবেষণাগারে নমুনা পর্যালোচনায় দেখা গেছে এই সিরাপগুলোতে দূষণ উপাদান হিসেবে অগ্রহণযোগ্য মাত্রায় ডাইথাইলিন গ্লাইকোল এবং ইথিলিন গ্লাইকোলের উপস্থিতি রয়েছে। এই উপাদান দুটি বিষাক্ত এবং এর প্রভাবে পাকস্থলীতে ব্যথা, বমি, ডায়রিয়া, মূত্র বিসর্জনে অক্ষমতা, মাথাব্যথা, পরিবর্তিত মানসিক অবস্থা ও কিডনির গুরুতর অসুস্থতায় মৃত্যুর দিকে নিয়ে যেতে পারে।

গাম্বিয়ার স্বাস্থ্য কর্মকর্তারা বলেছেন, গত মাসে কয়েক ডজন শিশুর মৃত্যু হয়েছে। তবে নির্দিষ্ট সংখ্যা তারা জানায়নি।

/এএ/
সম্পর্কিত
‘চোখের সামনেই ভেসে গেলো পুরো পরিবার’, নেপালে বন্যার্তদের হাহাকার
নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যার নেপথ্যে কী
নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৯৫, বিদেশিসহ নিখোঁজ ৪০৩
সর্বশেষ খবর
মুগদা হাসপাতালে ধারণ ক্ষমতার তিন গুণ ডেঙ্গু রোগীর চাপ
মুগদা হাসপাতালে ধারণ ক্ষমতার তিন গুণ ডেঙ্গু রোগীর চাপ
নেপালে বন্যায় ব্যাপক প্রাণহানি, জামায়াতের শোক
নেপালে বন্যায় ব্যাপক প্রাণহানি, জামায়াতের শোক
খণ্ডিত লাশ: দুই আসামির স্বীকারোক্তি, জানা গেল খুনের কারণ
খণ্ডিত লাশ: দুই আসামির স্বীকারোক্তি, জানা গেল খুনের কারণ
‘চোখের সামনেই ভেসে গেলো পুরো পরিবার’, নেপালে বন্যার্তদের হাহাকার
‘চোখের সামনেই ভেসে গেলো পুরো পরিবার’, নেপালে বন্যার্তদের হাহাকার
সর্বাধিক পঠিত
এক কক্ষ নিয়ে দুই এমপির ঘণ্টাব্যাপী বাগবিতণ্ডা
এক কক্ষ নিয়ে দুই এমপির ঘণ্টাব্যাপী বাগবিতণ্ডা
আসিয়ান কাপে বাংলাদেশ দল ঘোষণা, ডুলির ডাকে সাড়া দিচ্ছেন না অনেকে!
আসিয়ান কাপে বাংলাদেশ দল ঘোষণা, ডুলির ডাকে সাড়া দিচ্ছেন না অনেকে!
তাদের উপজেলায় হয় বিদ্যুৎ উৎপাদন, তবু স্বাধীনতার ৫৫ বছরেও বিদ্যুৎ পাননি তারা 
তাদের উপজেলায় হয় বিদ্যুৎ উৎপাদন, তবু স্বাধীনতার ৫৫ বছরেও বিদ্যুৎ পাননি তারা 
জানাজার সময় তদন্ত করতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ, রাতেই বরখাস্ত
জানাজার সময় তদন্ত করতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ, রাতেই বরখাস্ত
৫৪০ কোটি টাকার ফ্লাইওভার, কাজের মেয়াদ শেষে একটিও চালু হয়নি
৫৪০ কোটি টাকার ফ্লাইওভার, কাজের মেয়াদ শেষে একটিও চালু হয়নি