ইরানের আন্দোলনে সংহতি জানিয়ে বিশ্বজুড়ে বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক
২৩ অক্টোবর ২০২২, ১৩:১৯আপডেট : ২৩ অক্টোবর ২০২২, ১৩:৪৪

গত ১৬ সেপ্টেম্বরে ইরানে পুলিশ হেফাজতে কুর্দি নারী মাহাশা আমিনির (২২) মৃত্যুর প্রতিবাদে চলমান বিক্ষোভে সংহতি জানিয়ে বিশ্বের নানা প্রান্তে বিক্ষোভ হয়েছে। তেহরানের রাজপথ ছাড়িয়ে জার্মানির বার্লিনেও বড় ধরনের সমাবেশ অনুষ্ঠিত হয়। ইরানের শাসনব্যবস্থার পরিবর্তনের দাবি জানিয়ে স্লোগান দেন অনেকে।

দোকানদার ও কারখানার শ্রমিকরা শনিবার ইরানে ধর্মঘট করেছে বলে জানা গেছে। এদিন ইরানে আয়োজিত বিক্ষোভের নেতৃত্ব দিয়েছেন নারীরা। মাথার স্কার্ফ খুলে সরকারবিরোধী স্লোগান দেন তারা। যদিও নিরাপত্তা বাহিনী তাদের থামিয়ে দেওয়ার চেষ্টা করে। মাহাশার মৃত্যুর প্রতিবাদে আন্দোলেনে এ পর্যন্ত নিরাপত্তা বাহিনীর হাতে অন্তত ১২২ জন নিহত হয়েছে বলে দাবি করছে মানবাধিকার গোষ্ঠীগুলো।

ইরানে বড় ধরনের বিক্ষোভের আয়োজনের আভাস পেয়ে সরকার ইন্টারনেট পরিষেবার ওপর কড়াকড়ি আরোপ করে। যেন সামজিক যোগাযোগ মাধ্যমে তা ছড়িয়ে না দেওয়া যায়। কত সংখ্যাক মানুষ জড়ো হয়েছিল তা নির্দিষ্টভাবে জানা যায়নি।

এ প্রসঙ্গে এক বিক্ষোভকারী বলেন, 'আমরা স্বাধীনতার জন্য একসঙ্গে লড়বো।'

ইরানের উপ-স্বরাষ্ট্রমন্ত্রী মাজিদ মিরাহমাদি রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে বলেন, ‘তাদের বিক্ষোভের দিন শেষ। কিছু বিশ্ববিদ্যালয়ে তারা জমায়েত হয়। আন্দোলনে অংশ নেওয়া মানুষের সংখ্যা প্রতিদিনই কমছে। বিক্ষোভের শেষ দিন চলে এসেছে’।

কয়েকটি ভিডিও'তে দেখা গেছে, তেহরানের শহীদ বেহেশতি বিশ্ববিদ্যালয়ের বাইরে জাতীয় পতাকা হাতে নিয়ে জড়ো হন অনেক শিক্ষার্থী। সেখানে সরকারবিরোধী স্লোগানে বিক্ষোভে ফেটে পড়ে।

সংহতি জানিয়ে জার্মানির রাজধানী বার্লিনে বড় ধরনের সমাবেশ হয়েছে। ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে যোগাযোগ বন্ধ রাখতে পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে তারা। বিবৃতিতে ইরানিয়ানস ফর জাস্টিস অ্যান্ড হিউম্যান রাইটস গ্রুপ ইরানের রাষ্ট্রদূতদের বহিষ্কারের আহ্বান জানিয়েছে।

এদিন বার্লিনের র‍্যালিতে ৮০ হাজারের বেশি নারী-পুরুষ অংশ নেন। আন্দোলনে যুক্তরাষ্ট্র, কানাডা এবং ইউরোপীয় ইউনিয়ন থেকে এসেও যোগ দেন। এছাড়া জাপান এবং অস্ট্রেলিয়াতে ইরানের নারীদের প্রতি সমর্থন এবং কুর্দি নারী মাহাশা আমিনির মৃত্যুর বিচার চেয়ে বিক্ষোভ হয়।

সূত্র: এএফপি

/এলকে/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের