পাকিস্তানে ভ্যালেনটাইন’স ডে পালনে নিষেধাজ্ঞা

বিদেশ ডেস্ক
১৩ ফেব্রুয়ারি ২০১৬, ১০:০৮আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৬, ১০:২৪
image

পাকিস্তানের একটি জেলায় ভ্যালেনটাইন’স ডে পালনে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। এমনকি এদিনটি উদযাপনে ওই জেলার বিভিন্ন দোকানে কার্ড বা উপহার সামগ্রী বিক্রি বন্ধ করে দিতে পুলিশের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে। 

শুক্রবার এই নিষেধাজ্ঞা জারি করে খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাট জেলার স্থানীয় সরকার।  কোহাট প্রশাসনের নিষেধাজ্ঞা
কোহাটের জেলা প্রশাসক মওলানা নিয়াজ মুহাম্মাদ বলেন, ‘ভ্যালেনটাইন’স ডের কোনও আইনি বৈধতা নেই। এছাড়া এটি আমাদের ধর্মের বিরুদ্ধে যায়। তাই একে নিষিদ্ধ করা হয়েছে।’
তিনি আরও বলেন, ফুল, কার্ড বা উপহার দেওয়া সাধারণভাবে খারাপ নয়। কিন্তু বিশেষ কোনও দিনের সঙ্গে একে যুক্ত করা ঠিক নয়। এই চর্চা অশালীন আচরণকে উৎসাহিত করতে পারে।
পাকিস্তানে দীর্ঘদিন ধরে ধর্মীয় কিছু গোষ্ঠী এই দিনটি উদযাপনের বিরুদ্ধে প্রচার চালিয়ে আসছে।

ধর্মীয় গোষ্ঠীর প্রতিবাদ
উল্লেখ্য, এ সপ্তাহের শুরুতে এক অসমর্থিত সূত্র জানায়, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদেও ভ্যালেনটাইন’স ডে উদযাপনে নিষেধাজ্ঞা জারি করা হতে পারে। তবে এ তথ্য অস্বীকার করেছে সরকার। সূত্র: বিবিসি
/ইউআর/ এএইচ/

সম্পর্কিত
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি