রুশ নাগরিক হিসেবে শপথ নিলেন স্নোডেন

আন্তর্জাতিক ডেস্ক
০৩ ডিসেম্বর ২০২২, ১১:১৪আপডেট : ০৩ ডিসেম্বর ২০২২, ১১:১৪

রুশ নাগরিক হিসেবে শপথ নিয়েছেন মার্কিন হুইসেলব্লোয়ার এডওয়ার্ড স্নোডেন। শপথগ্রহণের পর দেশটির পাসপোর্ট পেয়েছেন তিনি। তার আইনজীবী আনাতোলি কুচেরেনা বিষয়টি নিশ্চিত করেছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি। 

রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসকে দেওয়া এক সাক্ষাৎকারে আনাতোলি কুচেরেনা জানান, স্নোডেনের স্ত্রী লিন্ডসে মিলস-ও রুশ নাগরিকত্বের জন্য আবেদন করেছিলেন। 

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত ২৬ সেপ্টেম্বর স্নোডেনকে রাশিয়ার নাগরিকত্ব প্রদানের ডিক্রিতে স্বাক্ষর করেন।

২০১৩ সালে মার্কিন গোপন নজরদারির বিভিন্ন তথ্য ফাঁস করে দুনিয়াজুড়ে আলোড়ন তুলেছিলেন স্নোডেন। যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ এই ফাঁসের ঘটনায় সামনে আসে নিজ দেশের নাগরিকদের ওপর ওয়াশিংটনের গোয়েন্দা নজরদারির ভয়াবহতা। তথ্যফাঁসের পর থেকেই স্নোডেন পালিয়ে বেড়াচ্ছিলেন নিজ দেশ থেকে। যুক্তরাষ্ট্র তার বিরুদ্ধে যেসব অভিযোগ এনেছে, তাতে মার্কিন আইন অনুযায়ী তার অন্তত ৩০ বছরের কারাদণ্ড হতে পারে।

যুক্তরাষ্ট্রের ‘মোস্ট ওয়ান্টেড’ ব্যক্তির তালিকাতেও স্নোডেনের নাম রয়েছে। ২০১৩ সাল থেকে রাশিয়ায় রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন তিনি। ২০২০ সালের অক্টোবর মাসে তাকে দেশটিতে স্থায়ীভাবে বসবাসের অনুমতি দেয় পুতিন প্রশাসন। এর ধারাবাহিকতায় গত সেপ্টেম্বরে তাকে নাগরিকত্ব দেওয়ার ঘোষণা দেয় ক্রেমলিন।

২০১৭ সালে পুতিন বলেছিলেন, যুক্তরাষ্ট্রের গোপন নীতি ফাঁস করা ছিল স্নোডেনের ভুল। তবে তিনি বিশ্বাসঘাতক নন।

/এমপি/
সম্পর্কিত
২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া ও ভিয়েতনামকে টপকাবে বাংলাদেশ: আইএমএফ
সংকটের মধ্যেই নরওয়ের নতুন রাজা হ্যাকন অষ্টম
বঙ্গভঙ্গ ঠেকাতে রবীন্দ্রনাথের ‘রাখি’, যেভাবে এক হয়েছিল বাংলা
সর্বশেষ খবর
কারওয়ান বাজা‌রের আগুন নিয়ন্ত্রণে
কারওয়ান বাজা‌রের আগুন নিয়ন্ত্রণে
সংসদে বিরোধী দলের কঠোর অবস্থান, বাধ্য হয়ে নাকি কৌশল?
সংসদে বিরোধী দলের কঠোর অবস্থান, বাধ্য হয়ে নাকি কৌশল?
ঢাকার ৪১৬ বছর: ডিএসসিসির উদ্যোগে বর্ণিল ‘ঢাকা শোভাযাত্রা’ অনুষ্ঠিত
ঢাকার ৪১৬ বছর: ডিএসসিসির উদ্যোগে বর্ণিল ‘ঢাকা শোভাযাত্রা’ অনুষ্ঠিত
শুরু থেকেই কঠোর ডুলি, দুই বেলা অনুশীলনে জামালরা
শুরু থেকেই কঠোর ডুলি, দুই বেলা অনুশীলনে জামালরা
সর্বাধিক পঠিত
শুটিংয়ে বাধা দেওয়া বাড়িটিই কিনে নিলেন শাহরুখ
শুটিংয়ে বাধা দেওয়া বাড়িটিই কিনে নিলেন শাহরুখ
জীবিত থাকতেই চল্লিশার আয়োজন করলেন এক ব্যক্তি, যা বললেন মুফতি
জীবিত থাকতেই চল্লিশার আয়োজন করলেন এক ব্যক্তি, যা বললেন মুফতি
প্রেম আর লিমেরেন্সের পার্থক্য জানেন?
প্রেম আর লিমেরেন্সের পার্থক্য জানেন?
মালয়েশিয়ায় কর্মী নিয়োগের তালিকায় এবার ৩৩৮ বাংলাদেশি এজেন্সি
মালয়েশিয়ায় কর্মী নিয়োগের তালিকায় এবার ৩৩৮ বাংলাদেশি এজেন্সি
ফিফা থেকে সুখবর পেলো আর্জেন্টিনা
ফিফা থেকে সুখবর পেলো আর্জেন্টিনা