আর্জেন্টিনার সঙ্গে মুদ্রা বিনিময় চুক্তি চীনের

আন্তর্জাতিক ডেস্ক
০৯ জানুয়ারি ২০২৩, ১২:০০আপডেট : ০৯ জানুয়ারি ২০২৩, ১২:১৭

আর্জেন্টিনা সঙ্গে মুদ্রা বিনিময় চুক্তি সম্পন্ন করেছে চীন। রবিবার আর্জেন্টিনার কেন্দ্রীয় ব্যাংক এ তথ্য জানিয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

ক্রমক্ষয়িষ্ণু বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে মরিয়া আর্জেন্টিনা। বাণিজ্য খরচ এবং ভবিষ্যতের ঋণ পরিশোধের জন্য রিজার্ভ পুনর্নির্মাণ করা দেশটির জন্য জরুরি হয়ে পড়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সঙ্গেও দেশটির একটি বড় ঋণ চুক্তির মূল লক্ষ্য হচ্ছে রিজার্ভ বাড়ানো।

আর্জেন্টিনা এবং চীননের কেন্দ্রীয় ব্যাংকের প্রধানরা নিশ্চিত করেছেন যে, উভয় প্রতিষ্ঠানের মধ্যে মুদ্রার অদলবদলের চুক্তিটি সক্রিয় করা হয়েছে। আর্জেন্টিনার বাজারে চীনা মুদ্রা ইউয়ানের ব্যবহার আরও জোরালো করতে দুই দেশ প্রতিশ্রুতিবদ্ধ।

ব্রাজিলের পর আর্জেন্টিনার দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার চীন। দেশটি আর্জেন্টিনার দ্বিতীয় গুরুত্বপূর্ণ রফতানি গন্তব্য।

/এমপি/
সম্পর্কিত
নতুন দেশ গড়তে গিয়ে ব্যর্থ টেক উদ্যোক্তা
চুক্তি অথবা আত্মসমর্পণ, ইরানকে ক্ষুব্ধ ট্রাম্পের হুমকি
ইরানে হামলা বন্ধে ট্রাম্পকে কেন চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ
সর্বশেষ খবর
দুই বছর ধরে বন্ধ সড়কের নির্মাণকাজ, সেই রাস্তায় ধান লাগিয়ে দিলেন স্থানীয়রা
দুই বছর ধরে বন্ধ সড়কের নির্মাণকাজ, সেই রাস্তায় ধান লাগিয়ে দিলেন স্থানীয়রা
বিদেশ ভ্রমণে যেসব ভুলে হতে পারে জেল-জরিমানা!
বিদেশ ভ্রমণে যেসব ভুলে হতে পারে জেল-জরিমানা!
ইসলামী ব্যাংকে চাকরির সুযোগ
ইসলামী ব্যাংকে চাকরির সুযোগ
গুগল ড্রাইভের স্টোরেজ শেষ? জেনে নিন বিনামূল্যে জায়গা খালি করার ৫ উপায়
গুগল ড্রাইভের স্টোরেজ শেষ? জেনে নিন বিনামূল্যে জায়গা খালি করার ৫ উপায়
সর্বাধিক পঠিত
নাম পাল্টালো বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ
নাম পাল্টালো বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ
ভূমি অফিসের সব কর্মকর্তাকে একসঙ্গে বরখাস্ত, কারণ জানালেন জেলা প্রশাসক
ভূমি অফিসের সব কর্মকর্তাকে একসঙ্গে বরখাস্ত, কারণ জানালেন জেলা প্রশাসক
৫ আগস্টের ছুটি কারা পাবেন, কারা পাবেন না
৫ আগস্টের ছুটি কারা পাবেন, কারা পাবেন না
কেন বাড়িঘর ফেলে চলে যাচ্ছেন টেকনাফের মানুষ, জনপ্রতিনিধিরাও আতঙ্কে
কেন বাড়িঘর ফেলে চলে যাচ্ছেন টেকনাফের মানুষ, জনপ্রতিনিধিরাও আতঙ্কে
তুলে দেওয়া হচ্ছে প্যাডেল রিকশা, আসছে লিথিয়ামের ই-রিকশা, পাচ্ছেন যারা
তুলে দেওয়া হচ্ছে প্যাডেল রিকশা, আসছে লিথিয়ামের ই-রিকশা, পাচ্ছেন যারা