কাশির সিরাপে শিশুমৃত্যু, অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান ডব্লিউএইচওর

আন্তর্জাতিক ডেস্ক
২৪ জানুয়ারি ২০২৩, ১৩:১৪ আপডেট : ২৪ জানুয়ারি ২০২৩, ১৩:১৬

কাশির সিরাপ খেয়ে শিশুমৃত্যুর ঘটনায় অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। একইসঙ্গে দূষিত ওষুধ থেকে শিশুদের সুরক্ষায় অবিলম্বে সমন্বিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি। মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

২০২২ সালে গাম্বিয়া, ইন্দোনেশিয়া ও উজবেকিস্তানে কাশির সিরাপ খেয়ে তিন শতাধিক শিশুর মৃত্যু হয়। তাদের বেশিরভাগেরই বসয় পাঁচ বছরের কম।

সোমবার ডব্লিউএইচওর বিবৃতিতে বলা হয়েছে, কিডনিতে তীব্র আঘাতের কারণে ওই শিশুদের মৃত্যু হয়েছে। দূষিত ওষুধের সঙ্গে এর সম্পর্ক ছিল।

কাশির সিরাপগুলোতে উচ্চ মাত্রার ডাইথাইলিন গ্লাইকোল এবং ইথিলিন গ্লাইকোল ছিল। ডব্লিউএইচও বলছে, ‘এই দূষকগুলো শিল্প দ্রাবক এবং অ্যান্টিফ্রিজ এজেন্ট হিসেবে ব্যবহৃত বিষাক্ত রাসায়নিক। এটি এমনকি অল্প পরিমাণে গ্রহণ করাও মারাত্মক হতে পারে। কোনও অবস্থাতেই ওষুধে এটির উপস্থিতি থাকা উচিত নয়।

ইতোমধ্যেই একাধিক দফায় ভারতের মেডেন ফার্মাসিউটিক্যালস এবং মেরিয়ন বায়োটেকের তৈরি কাশির সিরাপ সরিয়ে ফেলার পরামর্শ দিয়েছে ডব্লিউএইচও। কেননা, ভারতীয় এই প্রতিষ্ঠানগুলোর সিরাপ খেয়েই গাম্বিয়া ও উজবেকিস্তানে শিশুমৃত্যুর ঘটনা ঘটেছে।

২৯ ডিসেম্বর উজবেকিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ভারতীয় সর্দি-কাশির সিরাপ খেয়ে ১৮ শিশুর মৃত্যু হয়েছে। নয়ডাভিত্তিক ম্যারিওন বায়োটেকের ডক-১ ম্যাক্স সিরাপ খেয়েছিল তারা। এর তীব্র শ্বাসকষ্টে মৃত্যু হয় তাদের।

/এমপি/
সম্পর্কিত
মাইন বিস্ফোরণের জন্য উত্তর কোরিয়াকে দায়ী করলো দ. কোরিয়া
ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লংমার্চ শুরু
ব্রাজিলের নির্বাচনকে ভারতের বলে গুলিয়ে ফেললেন ট্রাম্প
সর্বশেষ খবর
বিশ্ব শিক্ষক দিবসে ১০০ গুণী শিক্ষককে সন্মাননা পদক দিলেন প্রধানমন্ত্রী
বিশ্ব শিক্ষক দিবসে ১০০ গুণী শিক্ষককে সন্মাননা পদক দিলেন প্রধানমন্ত্রী
মাইন বিস্ফোরণের জন্য উত্তর কোরিয়াকে দায়ী করলো দ. কোরিয়া
মাইন বিস্ফোরণের জন্য উত্তর কোরিয়াকে দায়ী করলো দ. কোরিয়া
রাজধানীতে একটি বাসা থেকে পুলিশ কর্মকর্তার লাশ উদ্ধার
রাজধানীতে একটি বাসা থেকে পুলিশ কর্মকর্তার লাশ উদ্ধার
অমিতাভের পা ছুঁয়ে শ্রদ্ধা, গুলজারকে মঞ্চ থেকে নামালেন শচীন
অমিতাভের পা ছুঁয়ে শ্রদ্ধা, গুলজারকে মঞ্চ থেকে নামালেন শচীন
সর্বাধিক পঠিত
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের