চিলিতে দাবানলে পুড়ে নিহত ২৩, বাড়লো জরুরি অবস্থার মেয়াদ

আন্তর্জাতিক ডেস্ক
০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:৩৯আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:৩৯

দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে বেশ কয়েকটি সক্রিয় দাবানল আরও ছড়িয়ে পড়েছে। অতি তাপমাত্রায় পরিস্থিতি অনতির দিকে যাওয়ায় জরুরি অবস্থার মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছে দেশটির সরকার। এখন পর্যন্ত দাবানলে ২৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

শনিবার (৪ জানুয়ারি) বিকালে এক সংবাদ সম্মেলনে কর্তৃপক্ষ জানিয়েছে, এই পরিস্থিতিতে ১ হাজারের বেশি মানুষ আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছে। দাবানলের কারণে আহতের সংখ্যা ছাড়িয়েছে ৯শ'।

২৩১টি দাবানলের মধ্যে প্রায় ৮১টি সক্রিয়। কিন্তু শনিবার আরও ১৬ জায়গায় আগুন ছড়িয়ে পড়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, দক্ষিণ গোলার্ধের কোনও কোনও অঞ্চলের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। দাবানলে এ পর্যন্ত অন্তত ৪৪ হাজার হেক্টর বনভূমি পুড়ে গেছে।

দমকল বাহিনী ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণের চেষ্টা করে গেলেও পরিস্থিতিকে গুরুতর বর্ণনা করেছেন চিলির স্বরাষ্ট্রমন্ত্রী ক্যারোলিনা তোহা। অতিরিক্ত সেনা ও দুর্যোগ ব্যবস্থার লোকজনকে মাঠে নামানো হয়েছে।

এমন দাবানল নিয়ন্ত্রণে স্পেন, যুক্তরাষ্ট্র, আর্জেন্টিনা, ইকুয়েডর, ব্রাজিল এবং ভেনেজুয়েলার কাছ থেকে সহায়তার প্রস্তাব এসেছে। সূত্র: দ্য গার্ডিয়ান

/এলকে/
সম্পর্কিত
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বশেষ খবর
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান