সাংবাদিক রোজিনা ইসলামকে হয়রানি বন্ধে সিপিজেসহ মানবাধিকার সংস্থাগুলোর আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক
২৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:৩০ আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:৪৪

সাংবাদিক রোজিনা ইসলামকে হয়রানি বন্ধে খোলা চিঠিতে সরকারের প্রতি জোরালো আহ্বান জানিয়েছে কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে), অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ একাধিক অধিকার গোষ্ঠী। এ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেককে ইমেইল পাঠিয়েছে সংগঠনগুলো। ইমেইলের সিসিতে, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও আইনমন্ত্রী আনিসুল হককেও প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামকে অবিলম্বে হয়রানি বন্ধের অনুরোধ জানানো হয়।

গোষ্ঠীগুলো সিপিজের চিঠিতে দাবি করেছে, রোজিনার বিরুদ্ধে ঔপনিবেশিক যুগের ‘অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট’-এর অধীনে তদন্ত চলছে। করোনা মহামারির সময় দুর্নীতি ও অনিয়মের প্রতিবেদন করায় তাকে হেনস্তায় পড়তে হচ্ছে। অভিযোগ প্রমাণ হলে ১৪ বছর কারাদণ্ড, এমনকি মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে তার। 

চিঠিতে আরও স্বাক্ষর করে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, অ্যান্টি ডেথ-পেনাল্টি এশিয়া নেটওয়ার্ক, ক্যাপিটাল পানিশমেন্ট জাস্টিস প্রজেক্ট, কোয়ালিশন ফর উইমেন ইন জার্নালিজম, সিভিকাস: ওয়ার্ল্ড অ্যালায়েন্স ফর সিটিজেন পার্টিসিপেশন, ডার্ট সেন্টার ফর জার্নালিজম অ্যান্ড ট্রমা, ফ্রি মিডিয়া মুভমেন্ট, ফ্রন্ট লাইন ডিফেন্ডার, ইন্টারন্যাশনাল ফেডারেশন ফর হিউম্যান রাইটস, ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্ট, ওভারসিজ প্রেস ক্লাব অব আমেরিকা, পাকিস্তান প্রেস ফাউন্ডেশন, পেন আমেরিকা, পেন বাংলাদেশ, পেন ইন্টারন্যাশনাল, রিপোর্টার্স উইদাউট বর্ডার, রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস, সাউথ এশিয়ান জার্নালিস্টস অ্যাসোসিয়েশন এবং ওয়ার্ল্ড অর্গানাইজেশন অ্যাগেইনস্ট টর্চার।

উল্লেখ্য, ২০২১ সালের ১৭ মে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে হেনস্তার শিকার হতে হয় সাংবাদিক রোজিনাকে। দীর্ঘক্ষণ আটকে রাখা হয় তাকে। পরে কারাগারে পাঠানো হয়। সাত দিন কারাভোগের জামিন পান তিনি। তার বিরুদ্ধে এখনও তদন্ত চলছে।

/এলকে/এমওএফ/
সম্পর্কিত
ন্যাটো উপকূলের কাছে রুশ কার্গো জাহাজে ড্রোন হামলা, আগুন
রাজস্থানের পঞ্চায়েত ভোটে কংগ্রেসের জয়জয়কার, কোণঠাসা বিজেপি
কী, কেন, কীভাবে জ্বালানি তেলের সরবরাহ বাড়াতে চান ট্রাম্প-পুতিন-শি, কীভাবে সম্ভব?
সর্বশেষ খবর
পিছিয়ে পড়েও জয় তুলে নিলো পিএসজি
পিছিয়ে পড়েও জয় তুলে নিলো পিএসজি
বসে ছিল ওতপেতে, বাড়ি ফেরার সময় বিএনপি নেতাকে একে একে ৩ গুলি
বসে ছিল ওতপেতে, বাড়ি ফেরার সময় বিএনপি নেতাকে একে একে ৩ গুলি
বেড়া থানার ওসি নয়ন প্রত্যাহার, এলাকার পরিস্থিতি থমথমে
বেড়া থানার ওসি নয়ন প্রত্যাহার, এলাকার পরিস্থিতি থমথমে
নতুন রেকর্ড গড়লো পাগলা মসজিদ, একসঙ্গে এত টাকা আর কখনও পায়নি
নতুন রেকর্ড গড়লো পাগলা মসজিদ, একসঙ্গে এত টাকা আর কখনও পায়নি
সর্বাধিক পঠিত
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন
জাতিসংঘ মহাসচিব পদে আমিরাতের প্রার্থীর বিরোধিতায় দুই দেশ
জাতিসংঘ মহাসচিব পদে আমিরাতের প্রার্থীর বিরোধিতায় দুই দেশ
বিশ্ববাজারে ১৪ মাসের সর্বনিম্ন থেকে সামান্য বাড়লো স্বর্ণের দাম
বিশ্ববাজারে ১৪ মাসের সর্বনিম্ন থেকে সামান্য বাড়লো স্বর্ণের দাম