পুতিনের বিরুদ্ধে আইসিসির গ্রেফতারি পরোয়ানা ন্যায্য: বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক
১৮ মার্চ ২০২৩, ১২:৫৮আপডেট : ১৮ মার্চ ২০২৩, ১৭:১৯

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেফতারি পরোয়ানাকে ন্যায্য বলে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইউক্রেনে পুতিনের আগ্রাসন স্পষ্টতই যুদ্ধাপরাধমূলক কর্মকাণ্ড। এক প্রতিবেদনে শনিবার (১৮ মার্চ) এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগে শুক্রবার (১৭ মার্চ) পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আইসিসি। এই গ্রেফতারি পরোয়ানাকে সমর্থন করে জো বাইডেন বলেন, ‘পুতিনের কর্মকাণ্ড অবশ্যই যুদ্ধাপরাধ এবং তার বিরুদ্ধে জারি করা গ্রেফতারি পরয়ানাকে ন্যায্য মনে করি।’

তবে আইসিসির এই গ্রেফতারি পরোয়ানাকে অর্থহীন হিসেবে আখ্যা দিয়েছে ক্রেমলিন। ক্রেমলিন বলছে তারা আইসিসিকে স্বীকৃতি দেয়নি। ফলে রাশিয়াকে বিচারের এখতিয়ার আদালতটির নেই।

রাশিয়ার মতো যুক্তরাষ্ট্রও আইসিসি’কে স্বীকৃতি দেয়নি। এ পরিপ্রেক্ষিতে বাইডেন বলেন, ‘আন্তর্জাতিকভাবে আইসিসির প্রতি আমাদের স্বীকৃতি না থাকলেও আমি মনে করি এটি বেশ জোরালো একটি অভিযোগ উত্থাপন করেছে।’

ইউক্রেনের সরকারি পরিসংখ্যান অনুযায়ী প্রায় ১৪ হাজার ৭০০ শিশুকে বেআইনিভাবে রাশিয়ায় স্থানান্তর করেছে পুতিন প্রশাসন। এর মধ্যে শুধু মারিউপোল থেকেই হাজারেরও অধিক শিশুকে স্থানান্তর করা হয়েছে।

ইউক্রেনীয় ভূখণ্ড থেকে বেআইনিভাবে শিশু ও বাসিন্দাদের রাশিয়ায় স্থানান্তরের অভিযোগ তুলে পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আইসিসি। একই অভিযোগে রাশিয়ার শিশু অধিকার অধিদফতরের কমিশনার মারিয়া লভোভা বেলোভার বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করে সংস্থাটি।

/এটি/এএ/
সম্পর্কিত
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের