কী অসুখে ভুগছেন এরদোয়ান?

আন্তর্জাতিক ডেস্ক
২৮ এপ্রিল ২০২৩, ১৮:৪৭আপডেট : ২৮ এপ্রিল ২০২৩, ২০:৪১

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান শারীরিক অসুস্থতায় ভুগছেন। এ জন্য নির্বাচনি প্রচার থেকে নিজের সরাসরি উপস্থিতি বাতিল করেছেন এরদোয়ান। কর্মকর্তারা এই অসুস্থতাকে অন্ত্রের সংক্রমণ বলে বর্ণনা করেছেন।

এরদোয়ান তুরস্কের ১৪ মে নির্বাচনে তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট পদে লড়ছেন। দক্ষিণাঞ্চলীয় শহর আদানায় শুক্রবার একটি সেতু উদ্বোধনের পর একটি রাজনৈতিক সমাবেশে উপস্থিত হওয়ার কথা ছিল তার। তবে শারীরিক অসুস্থতায় তার সময়সূচিতে বদল আসে। ভিডিও লিংকের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন তুর্কি প্রেসিডেন্ট।

 

 

এরদোয়ান মঙ্গলবার একটি টিভি সাক্ষাৎকারের সময় অসুস্থ হয়ে পড়েন। পরে স্বাস্থ্যমন্ত্রী ফাহরেটিন কোকা জানান, এটি ‘গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সংক্রমণ’ ছিল। এ কারণে বুধবার ও বৃহস্পতিবার তার নির্বাচনি সমাবেশ বাতিল হয়।

বৃহস্পতিবার জনসাধারণের উপস্থিতিতে ভিডিওর মাধ্যমে একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করার সময় তাকে ভীষণ ফ্যাকাসে দেখাচ্ছিল।

কর্মকর্তারা আগামী মাসের প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনের আগে ৬৯ বছর বয়সী নেতার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ দূর করতে চেয়েছিলেন। অর্থনৈতিক মন্দা আর ফেব্রুয়ারির ভূমিকম্পে ৫০ হাজারেরও বেশি মানুষের মৃত্যুতে তুরস্কের অবস্থা খুব একটা ভালো না। বিশ্লেষকরা বলছেন, এমন পরিস্থিতিতে ভোটে জয় পেতে কিছুটা বেগ পেতে হতে পারে তুরস্কের দীর্ঘদিনের শাসককে।  

২১ বছর ধরে এরদোয়ান ক্ষমতায় আছেন। এই প্রথমবার টিভিতে লাইভ ইন্টারভিউ চলাকালে তার অসুস্থ হওয়ার মতো ঘটনা ঘটলো। এর আগে ২০১১ সালে তার পাকস্থলীতে অস্ত্রোপচার হয়। সে সময়ও তার স্বাস্থ্য নিয়ে নানা গুঞ্জন দেখা দিয়েছিল।

সূত্র: আল জাজিরা 

/এসপি/এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম