সার্বিয়ায় আবারও বন্দুক হামলা, নিহত অন্তত ৮

আন্তর্জাতিক ডেস্ক
০৫ মে ২০২৩, ১০:৪০আপডেট : ০৫ মে ২০২৩, ১০:৪০

কয়েকদিনের ব্যবধানে দ্বিতীয়বার বন্দুক হামলায় প্রাণ ঝরতে দেখলো বলকান অঞ্চলের দেশ সার্বিয়া। রাজধানী বেলগ্রেড থেকে ৬০ কিলোমিটার (৩৭ মাইল) দক্ষিণের একটি গ্রামে নিহত হয়েছেন অন্তত ৮ জন, আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। দুবোনা গ্রামে বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।  

বন্দুকধারী একটি চলন্ত গাড়ি থেকে গুলি চালায় বলে জানা গেছে। অসমর্থিত প্রতিবেদনে বলা হয়েছে, অপরাধী এখনও পলাতক রয়েছেন।

সার্বিয়ান মিডিয়া জানিয়েছে, শুক্রবার সকালে বিশেষ পুলিশ বাহিনী ম্লাদেনোভাক এবং দুবোনা গ্রামে পৌঁছেছে।

ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে দেখা যাচ্ছে, পুলিশ কর্মকর্তারা চেকপয়েন্টে গাড়ি থামিয়ে বন্দুকধারীকে খুঁজে বের করার চেষ্টা করছে। একটি হেলিকপ্টার, ড্রোন এবং একাধিক পুলিশ ইউনিট দুবোনার আশেপাশের এলাকায় সন্দেহভাজন ব্যক্তির সন্ধান করেছে।

স্থানীয় মিডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় দুবোনার একটি পার্কে এক পুলিশ কর্মকর্তার সঙ্গে তর্ক করার পর ২০ বছর বয়সী এক যুবক স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে লোকজনের ওপর গুলি চালাতে শুরু করেন।

 

 

স্বাস্থ্যমন্ত্রী ড্যানিকা গ্রুজিসিচ এবং নিরাপত্তা গোয়েন্দা সংস্থার প্রধান আলেকসান্ডার ভুলিন শুক্রবার ভোরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানা গেছে।

বুধবার ১৩ বছরের এক বালক বেলগ্রেডে তার স্কুলে আট সহপাঠী ও এক নিরাপত্তারক্ষীকে গুলি করে হত্যা করে। ঘটনাটি সার্বিয়ান সরকারকে বন্দুকের মালিকানার কঠোর বিধিনিষেধের প্রস্তাব তুলতে বাধ্য করে।

সার্বিয়ায় ব্যাপক গুলি চালানোর ঘটনা তুলনামূলকভাবে বিরল। দেশটিতে খুব কঠোর বন্দুক আইন রয়েছে। তবে দেশটিতে বন্দুকের মালিকানা ইউরোপের মধ্যে সবচেয়ে বেশি।

১৯৯০-এর দশকে যুদ্ধ এবং অস্থিরতার পর থেকেই অবৈধ অস্ত্রে ঠাসা পশ্চিম বলকান। ২০১৯ সালে অনুমান করা হয়েছিল যে সার্বিয়াতে প্রতি ১০০ জনে ৩৯ দশমিক ১ জনের কাছে আগ্নেয়াস্ত্র রয়েছে যা যুক্তরাষ্ট্র এবং মন্টিনিগ্রোর পর বিশ্বের তৃতীয় সর্বোচ্চ।

সূত্র: বিবিসি 

/এসপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম