সার্বিয়ায় শ্রেণিকক্ষে কিশোরের গুলিবর্ষণ, নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক
০৩ মে ২০২৩, ২০:০৪আপডেট : ০৩ মে ২০২৩, ২০:০৪

সার্বিয়ার বেলগ্রেদে একটি স্কুলের শ্রেণিকক্ষে ১৪ বছরের এক কিশোরের গুলিবর্ষণে আট সহপাঠী ও এক নিরাপত্তারক্ষী নিহত হয়েছে। সার্বিয়ার কর্মকর্তারা বলেছেন, বুধবার সকালে এই গুলিবর্ষণের ঘটনা ঘটে। হামলাটি পূর্ব পরিকল্পিত। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, বাবার হ্যান্ডগান নিয়ে কিশোরটি প্রথমে এক নিরাপত্তারক্ষী এবং বারান্দায় থাকা তিন মেয়েকে গুলি করে। পরে স্কুলের ইতিহাসের একটি শ্রেণিকক্ষে প্রবেশ করে শিক্ষক ও সহপাঠীদের গুলি করে সে। আহত শিক্ষক ও অপর ছয় শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

স্কুলের প্রাঙ্গন থেকে সপ্তম শ্রেণির এক ছাত্রকে গ্রেফতার করা হয়েছে। গুলিবর্ষণের কথা সে স্বীকার করেছে। তার মোটিভ জানতে তদন্ত চলমান রয়েছে।

বেলগ্রেদ পুলিশের প্রধান ভেসেলিন মিলিক বলেছেন, হামলাকারীর কাছে দুটি আগ্নেয়াস্ত্র ও দুটি পেট্রোলবোমা ছিল। আগে থেকেই সে সব কিছু পরিকল্পনা করেছিল। এমনকি যাদের সে হত্যা করতে চায় সেই শিশুদের তালিকাও ছিল তার কাছে।

সার্বিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, আট শিশু ও এক নিরাপত্তারক্ষী নিহত হয়েছে। এক শিক্ষক ও ছয় শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী ব্রাতিস্লাভ গাসিক বলেছেন, গুলিবর্ষণকারী কিশোরের বাবাকে গ্রেফতার করা হয়েছে।

 

/এএ/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি