চীনা কূটনীতিক বহিষ্কার করলো কানাডা, বেইজিংয়ের প্রতিবাদ

আন্তর্জাতিক ডেস্ক
০৯ মে ২০২৩, ১০:১০আপডেট : ০৯ মে ২০২৩, ১০:২৫

আইনপ্রণেতাকে হুমকি দেওয়ার অভিযোগ এনে টরেন্টোয় নিযুক্ত এক চীনা কূটনীতিককে বহিষ্কার করেছে কানাডা সরকার। চীনা কূটনীতিক ঝাও ওয়েই কানাডীয় আইনপ্রণেতা মাইকেল চং’কে হুমকি দেওয়ার পরই এমন ঘোষণা দিলো দেশটি।

কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি সোমবার (৮ মে) এক বিবৃতিতে জানান, কানাডীয় আইনপ্রণেতা চীনে উইঘুরে সংখ্যাঘরিষ্ঠ মুসলিম সম্প্রদায় নিয়ে মন্তব্য ইস্যুতে চীনা কূটনীতিক ঝাও ওয়েইকে বহিষ্কার করা হয়েছে।

কানাডীয় গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, উইঘুর মুসলিম সংখ্যালঘুদের প্রতি চীনের আচরণের সমালোচনা করা কানাডার আইনপ্রণেতাকে টার্গেট করার চেষ্টা করেছেন চীনা কূটনীতিক। এর জবাবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

নিজেদের কূটনীতিক বহিষ্কারে তাৎক্ষণিক নিন্দা জানিয়েছে অটোয়ার চীনা দূতাবাস।  ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে দূতাবাসের এক মুখপাত্র বলেন, ‘চীন কঠোরভাবে পাল্টা ব্যবস্থা নেবে।’

তবে কানাডা পরররাষ্ট্রমন্ত্রী জোলি হুমকি দিয়ে বলেন, অভ্যন্তরীণ বিষয়ে কোনও ধরণের হস্তক্ষেপ বরদাস্ত করবে না কানাডা।

সূত্র: বিবিসি

/এলকে/
সম্পর্কিত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম