বন্দি বিনিময়: আরও ৩ ইউরোপীয়কে মুক্তি দিলো ইরান

আন্তর্জাতিক ডেস্ক
০৩ জুন ২০২৩, ১১:৩০আপডেট : ০৩ জুন ২০২৩, ১১:৩০

কারাগারে বছরের পর বছর বন্দি থাকার পর অস্ট্রিয়ার দুই নাগরিককে মুক্তি দিয়েছে ইরান। অস্ট্রিয়ার কর্মকর্তারা শুক্রবার এ কথা জানিয়েছেন। মুক্তিপ্রাপ্তরা হলেন, অস্ট্রিয়ান-ইরানি দ্বৈত নাগরিক কামরান গাদেরি এবং মাসুদ মোসাহেব। বন্দি বিনিময়ের অংশ হিসেবে তাদের মুক্তি দেয় ইরান সরকার।

গোয়েন্দাগিরি ও নিরাপত্তার অভিযোগে ইরানে এই দুইজনকে আটক করায় আন্তর্জাতিকভাবে সমালোচনার ঝড় ওঠেছিল।

এদিকে বেলজিয়াম সরকার জানিয়েছে, বন্দি বিনিময়ের অংশ হিসেবে ডেনমার্কের এক নাগরিককেও মুক্তি দিয়েছে ইরান। বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজান্ডার ডি ক্রো বলেন, ‘মেডিক্যাল পরীক্ষার পর তিনজনই ওমান হয়ে বেলজিয়ামে ফিরবেন।

স্থানীয় সংবাদমাধ্যমে বলা হচ্ছে, ব্রাসেলসের ঠিক বাইরে মেলসব্রোক সামরিক বিমানবন্দরে পররাষ্ট্রমন্ত্রী হাদজা লাহবিব তাদের স্বাগত জানাবেন।

অন্যদিকে অস্ট্রিয়ান পররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার শ্যালেনবার্গ এক টুইটে লিখেছেন, বছরের পর বছর ‘কঠোর কারাবাসের’ পর দুজনেই বাড়িতে ফিরছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে তিনি বলেন, ‘ইরানে এখনও কারাবন্দি তৃতীয় নাগরিকের মুক্তি নিশ্চিত করতে অস্ট্রিয়ার চেষ্টার কমতি হবে না।’

গাদেরিকে ২০১৬ সালে ইরানে গ্রেফতার করা হয়েছিল। গুপ্তচরবৃত্তির অভিযোগে তাকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। আর মোসাহেবকে ২০১৯ সালে তেহরান থেকে গ্রেফতার করা হয়েছে।

এই দুইজন যথাক্রমে ২,৭০৯ এবং ১,৫৮৬ দিন কারাগারে ছিলেন।

এর আগে বন্দি বিনিময় চুক্তির অংশ হিসেবে বেলজিয়ামের মানবাধিকারকর্মী অলিভিয়ের ভ্যানডেকাস্টিল এবং ইরানের কূটনীতিক আসাদুল্লাহ আসাদিকে মুক্তি দেয় দেশদুটি।

গুপ্তচরবৃত্তিসহ কয়েকটি অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পর জানুয়ারিতে তাকে ৪০ বছরের কারাদণ্ড এবং ৭৪টি বেত্রাঘাতের শাস্তি দেওয়া হয়েছিল।

বেলজিয়ামের প্রধানমন্ত্রী বলেন, ‘ভ্যানডেকাস্টিল ৪৫৫ দিন কারাগারে থাকার পর মুক্তি পান।’

অন্যদিকে আসাদিকে ২০২১ সালে ফ্রান্সে একটি ব্যর্থ বোমা পরিকল্পনার দায়ে বেলজিয়ামে দোষী সাব্যস্ত হয়েছিলেন। তাকে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আসাদিকে ‘অবৈধভাবে আটক’ করা হয়েছিল।

শুক্রবার অস্ট্রিয়ান-ইরানি নাগরিকদের মুক্তির বিষয়টি ওমানের মধ্যস্থতায় হয়েছে। উপসাগরীয় দেশটি আগেও বন্দি বিনিময়ের মধ্যস্থতা করেছিল।

সূত্র: বিবিসি 

/এসপি/
সম্পর্কিত
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের