কৃষ্ণসাগর বন্দরে রুশ হামলায় ৬০ হাজার টন শস্য ধ্বংস: ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক
২০ জুলাই ২০২৩, ১০:৪২ আপডেট : ২০ জুলাই ২০২৩, ১২:১৪

ইউক্রেনের কৃষ্ণসাগর উপকূলে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ৬০ হাজার টন শস্য ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছে কিয়েভের কর্মকর্তারা।মঙ্গল ও বুধবারের হামলায় শস্যের অনেক গুদাম ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি করেছে তারা। ইউক্রেনের কৃষিমন্ত্রী মাইকোলা সোলস্কি বলেছেন, হামলার পর ‘উল্লেখযোগ্য পরিমাণে’ রফতানি পরিকাঠামো বন্ধ হয়ে গেছে।

গত বছর ফেব্রুয়ারিতে রুশ অভিযান শুরুর পর ইউক্রেন থেকে শস্য রফতানি পুরোপুরি বন্ধ হয়ে যায়। এটির প্রভাব পড়ে বিশ্ববাজারে। কারণ বিশ্বের অন্যতম শীর্ষ শস্য রফতানিকারক দেশ এই ইউক্রেন।

কয়েকদিনের মধ্যেই শস্যের দাম কয়েক গুণ বেড়ে যায়। পরিস্থিতি সামাল দিতে তুরস্ক ও জাতিসংঘের মধ্যস্থতায় ইউক্রেন থেকে শস্য রফতানির বিষয়ে গত বছর একটি চুক্তি হয়। সোমবার শেষ হয় চুক্তির মেয়াদ। রাশিয়া চুক্তির মেয়াদ আর বাড়াতে রাজি হয়নি। রুশ প্রেসিডেন্ট পুতিন পশ্চিমাদের বিরুদ্ধে শস্যচুক্তিকে ‘রাজনৈতিক ব্ল্যাকমেইল’ হিসেবে ব্যবহার করার অভিযোগ তুলেন।

শস্যচুক্তি থেকে প্রত্যাহারের কয়েক ঘণ্টার মধ্যেই ইউক্রেনের বন্দরগুলোকে লক্ষ্যবস্তু করা শুরু করে রাশিয়া। চুক্তিতে থাকা তিনটি বন্দরের মধ্যে ওডেসা ও চোরনোমর্স্ক বন্দরে বুধবারও রাতভর হামলা হয়।  

ক্রিমিয়ার কার্চ প্রণালীতে অবস্থিত গুরুত্বপূর্ণ সেতুতে কদিন আগে ড্রোন হামলা চালায় ইউক্রেন। কার্চ সেতুটি ক্রিমিয়ার সঙ্গে রাশিয়ার মূল ভূখণ্ডের একমাত্র সংযোগ এবং সামরিক সরঞ্জাম পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ। ওডেসা বন্দরে হামলাকে ওই ঘটনার প্রতিশোধ বলে ব্যাখ্যা দিয়েছে ক্রেমলিন।  

ওডেসায় হামলার নিন্দা জানিয়েছে ফ্রান্স ও জার্মানি। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শস্যে হামলা চালিয়ে বিশ্বকে খাদ্যের ঝুঁকিতে ফেলতে চাইছেন বলেন মন্তব্য করেছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক।

সূত্র: বিবিসি 

/এসপি/
সম্পর্কিত
ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী কে এই মেহরদাদ আখলাঘি?
৭৩ বছর পর আইএমএফ ও বিশ্বব্যাংক বোর্ডের নেতৃত্বে পাকিস্তান
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
আজ কমবে তাপমাত্রা, আবহাওয়া থাকবে শুষ্ক
আজ কমবে তাপমাত্রা, আবহাওয়া থাকবে শুষ্ক
এমবাপ্পের জোড়া গোলে রিয়ালের বড় জয়
এমবাপ্পের জোড়া গোলে রিয়ালের বড় জয়
টিভিতে আজকের খেলা (১৯ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৯ অক্টোবর, ২০২৬)
আহ্বায়কের বাসায় হামলার ঘটনায় একই কমিটির সদস্যসচিব গ্রেফতার
আহ্বায়কের বাসায় হামলার ঘটনায় একই কমিটির সদস্যসচিব গ্রেফতার
সর্বাধিক পঠিত
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
সাভার ক্যান্টনমেন্টে প্রধানমন্ত্রী  সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে