আর্জেন্টিনার স্কোয়াডে ফিরলেন মেসি

স্পোর্টস ডেস্ক
১৫ মে ২০২৫, ২২:০৪আপডেট : ১৫ মে ২০২৫, ২২:০৪

আগের দুই ম্যাচের স্কোয়াডে ছিলেন না লিওনেল মেসি। মাঠের বাইরে থেকে আর্জেন্টিনাকে বিশ্বকাপ টিকিট পেতে দেখেছেন। তবে আগামী মাসের বিশ্বকাপ বাছাইয়ে ফের আর্জেন্টিনার জার্সি পরার সুযোগ পাচ্ছেন বিশ্ব জয়ী অধিনায়ক। চিলি ও কলম্বিয়ার বিপক্ষে প্রাথমিক স্কোয়াডে ফেরানো হয়েছে মেসিকে।

আগামী ৬ জুন স্যান্টিয়াগোতে চিলির মুখোমুখি হবে আর্জেন্টিনা। তারপর মনুমেন্তাল স্টেডিয়ামে ১১ জুন কলম্বিয়াকে স্বাগত জানাবে বিশ্ব চ্যাম্পিয়নরা।

উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে আগের দুটি হাইভোল্টেজ ম্যাচে ইনজুরির কারণে ছিলেন না মেসি। সম্প্রতি তিনি পুরোপুরি ফিটনেস নি য়ে ফিরেছেন। ইন্টার মায়ামির সঙ্গে সেরা ফর্মে তিনি।

অধিনায়কের সঙ্গে ফিরেছেন ম্যানইউর আলেহান্দ্রো গারনাচো, রেসিং স্ত্রাসবোর্গের ভ্যালেন্তিন বার্কো। দুই তরুণকেই ভবিষ্যৎ তারকা হিসেবে আখ্যা দিয়েছেন কোচ লিওনেল স্ক্যালোনি। তবে সিনিয়র দলে জায়গা পাকা করতে দুজনকে বেশ খাটতে হবে মনে করেন তিনি।

পাওলো দিবালা এবারও অনুপস্থিত। রোমা ফরোয়ার্ড গত মার্চে ঊরুর ইনজুরিতে অস্ত্রোপচার করান। এখনও সেরে ওঠার লড়াইয়ে তিনি।

/এফএইচএম/
সম্পর্কিত
একা একা অনুশীলন করলেন মেসি
বিশ্বকাপে প্রথম ম্যাচে খেলবেন মেসি
চতুর্থ শিরোপার ইঙ্গিত দিচ্ছে মেসির রুম নম্বর?
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী