মায়ের ওপর মার্কিন নিষেধাজ্ঞায় ক্ষুব্ধ কাদিরভের কণ্ঠে হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক
০২ সেপ্টেম্বর ২০২৩, ১৩:০০আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৩, ১৩:০৮

মায়ের ওপর নিষেধাজ্ঞা দেওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ বন্ধু চেচেন নেতা রমজান আখমাতোভিচ কাদিরভ। অবিলম্বে এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছেন তিনি। ইউক্রেনের শিশু স্থানান্তরের অভিযোগে রমজানের মা আয়মানি কাদিরোভার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ওয়াশিংটন।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) এক ভিডিও বার্তায় পুতিনমিত্র কাদিরভ বলেন, ‘মাকে নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করেছে ওয়াশিংটন। ইচ্ছাকৃতভাবে এই নিষেধাজ্ঞা দিয়েছে তারা।’

তিনি বলেন, ‘আমি এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানাচ্ছি। দ্রুত নিষেধাজ্ঞা তুলে নিন। যুক্তরাষ্ট্র যদি এই সিদ্ধান্ত বহাল রাখে তবে আমরা বসে থাকবো না। তাদের সব গোপন পরিকল্পনা ফাঁস করে দেব।’

ইউক্রেনের শিশুদের জোরপূর্বক রাশিয়ায় স্থানান্তরের দায়ে ২৪ আগস্ট রমজান কাদিরভের মায়ের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে নিশ্চিত করছে বাইডেন প্রশাসন। ওয়াশিংটনের দাবি, ইউক্রেনের রাশিয়া-অধিকৃত অঞ্চল থেকে শিশুদের জোরপূর্বক রাশিয়ায় নিয়ে যাওয়া হচ্ছে। এই কাজে জড়িত সবার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

চেচেন প্রজাতন্ত্রের গ্রোজনির ক্যাম্পের বাইরে ইউক্রেনীয় শিশুদের ‘পুনঃশিক্ষা’ প্রদান করে থাকে কাদিরভ পরিবার।

রুশ রাজনীতিবিদ রমজান কাদিরভ চেচেন প্রজাতন্ত্রের বর্তমান প্রধান এবং রুশ সামরিক বাহিনীর কর্নেল জেনারেল। চেচেন স্বাধীনতা আন্দোলনে শক্ত ভূমিকা ছিল তার। 

/এসএইচএম/ এসপি/
সম্পর্কিত
ইরান নিয়ে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও আরব সামরিক প্রধানদের গোপন বৈঠক
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রধানমন্ত্রীকে দুটি আমন্ত্রণপত্র দিয়েছিল ভারত: জয়সওয়াল
সর্বশেষ খবর
মিছিলের প্রস্তুতির অভিযোগে আওয়ামী লীগের ৩১ নেতাকর্মী গ্রেফতার, ৩টি মাইক্রোবাস জব্দ
মিছিলের প্রস্তুতির অভিযোগে আওয়ামী লীগের ৩১ নেতাকর্মী গ্রেফতার, ৩টি মাইক্রোবাস জব্দ
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
সংকট কাটাতে আরও ৫০০ টন সার বরাদ্দ পেলো কুড়িগ্রাম
সংকট কাটাতে আরও ৫০০ টন সার বরাদ্দ পেলো কুড়িগ্রাম
দেড় বছরে ২৯ লাখেরও বেশি অ্যাপোস্টিল সনদ ইস্যু  
দেড় বছরে ২৯ লাখেরও বেশি অ্যাপোস্টিল সনদ ইস্যু  
সর্বাধিক পঠিত
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের