বাক স্বাধীনতার নামে মুসলিম মূল্যবোধে আঘাত মানা হবে না: তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক
১৮ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৩০আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৫৫

চিন্তার স্বাধীনতার (বাক স্বাধীনতা) আড়ালে বিশ্বব্যাপী ২০০ কোটি মুসলমানের মূল্যবোধের ওপর আঘাত মেনে নেয়া হবে না বলে সাফ জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান।

নিউ ইয়র্কে তুর্কি-আমেরিকান ন্যাশনাল স্টিয়ারিং কমিটি আয়োজিত একটি নৈশভোজে প্রেসিডেন্ট এরদোগান বলেন, ‘আমাদের কাছে এসব ঘটনা উসকানি। মানুষের মধ্যে তা উত্তেজনা বাড়ায়।’

জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল এবং জাতিসংঘের সাধারণ পরিষদের প্রস্তাবগুলোকে তুরস্ক সম্মান করে জানিয়ে এরদোগান আরও বলেন, ‘পবিত্র গ্রন্থকে লক্ষ্য করে হিংসাত্মক কর্মকাণ্ডকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে দেখি আমরা। আগামীতেও আমরা বিষয়টাকে এভাবেই দেখবো।’

সম্প্রতিক মাসগুলোয় সুইডেন ও ডেনমার্কে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনা ঘটে। দেশ দুটির প্রশাসনের অনুমতি নিয়েই পবিত্র কোরআনের অনুলিপি পোড়ানো হয়।

নর্ডিক দেশ দুটির সরকার জানায়, বাক স্বাধীনতার অংশ হিসেবে কোরআন পোড়ানোর অনুমতি দেওয়া হয়েছিল। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় বিষয়টিকে গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।  

তুর্কি প্রেসিডেন্ট এরদোগান কোরআনের ওপর সেই নৃশংস হামলার কথা উল্লেখ করে বলেন, ‘ইসলামের প্রতি বিদ্বেষ না আটকানো গেলে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠবে।’

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড 

/এসপি/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের