ভারত-কানাডার সম্পর্কে শীতলতা বাড়ছে, কূটনীতিককে বহিষ্কার করলো অটোয়া

আন্তর্জাতিক ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৪৭ আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ২১:০৯

কানাডায় ভারতীয় বিচ্ছিন্নতাবাদী সংগঠন ‘খালিস্তান টাইগার ফোর্সের’ (কেটিএফ) প্রধান হারদীপ সিং নিজ্জার হত্যাকাণ্ডে সরব হয়েছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনি বলেছেন, কানাডিয়ান শিখ নেতা নিজ্জার হত্যার পেছনে ভারত সরকারের হাত থাকতে পারে। সোমবার (১৮ সেপ্টেম্বর) হাউজ অব কমন্সে ট্রুডোর এমন বক্তব্যে দুই দেশের সম্পর্ক যে তলানিতে ঠেকেছে আরও তা পরিষ্কার হয়ে গেলো।

খালিস্তানের শিখ ইস্যুতে দিল্লি-অটোয়া সম্পর্ক গত কয়েক বছরে চরম অবনতিতে পৌঁছেছে। শিখদের প্রশ্রয় দিচ্ছে কানাডা সরকার– এমন অভিযোগ তুলে দিল্লির জি-২০ সম্মেলনে প্রকাশ্যে সমালোচনা করতে দেখা যায় ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে।

খুন হওয়া শিখ নেতা হরদীপ সিং নিজ্জারের প্রসঙ্গ টেনে সোমবার জাস্টিন ট্রুডো বলেছেন, ‘কানাডার গোয়েন্দা সংস্থা তার মৃত্যু এবং ভারতীয় সরকারের মধ্যে একটি ‘বিশ্বাসযোগ্য’ যোগসূত্র খুঁজে পেয়েছে।’

কানাডায় থাকা ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন ‘খালিস্তান টাইগার ফোর্সের’ (কেটিএফ) প্রধান হারদীপ সিং নিজ্জারকে গত (১৮ জুন) গুলি করে হত্যা করা হয়। ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের পাঞ্জাবি অধ্যুষিত শিখদের ধর্মীয় উপাসনালয়ের পার্কিংয়ে মৃত অবস্থায় পাওয়া যায় তাকে। দীর্ঘদিন হারদীপ সিংকে খুঁজছিল নিরাপত্তা বাহিনী। তার মাথার দাম ১০ লাখ রুপি ঘোষণা করেছিল ভারত সরকার।

খালিস্তানি নেতা হারদীপ সিং, ছবি: টুইটার

এ প্রসঙ্গে হাউজ অব কমন্সে ট্রুডো আরও জানান, জি-২০ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে বিষয়টি তুলেও ধরেছিলেন তিনি।

ট্রুডো বলেন, ‘কানাডার ভূখণ্ডে একজন কানাডিয়ান নাগরিককে হত্যার সঙ্গে বিদেশি সরকারের জড়িত থাকা আমাদের সার্বভৌমত্বের জন্য লঙ্ঘন। যা অগ্রহণযোগ্য এবং মৌলিক নিয়মের পরিপন্থি।’

তিনি আরও বলেছেন, ‘শিখ নেতা নিজ্জারের মৃত্যুর ঘটনায় ভারতের সর্বোচ্চ নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থার কাছে উদ্বেগ জানিয়েছে কানাডা সরকার। এ বিষয়ে আমি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সঙ্গেও আলোচনা করেছি।’

তবে নিজ্জার হত্যাকাণ্ডে দিল্লির কোনও যোগসূত্র নেই বলে অস্বীকার করে আসছে মোদি সরকার। তারপরও সোমবার ভারতীয় কূটনীতিক পবন কুমার রাইকে বহিষ্কার করেছে কানাডা। ট্রুডোর মন্তব্যের পরই বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি বলেছেন, 'কানাডার এক নাগরিকের হত্যায় বিদেশি সরকারের হাত রয়েছে, অভিযোগটি খুবই গুরুতর। যা কোনভাবেই গ্রহণযোগ্য নয়। তাই আমরা উচ্চপদস্থ একজন ভারতীয় কূটনীতিককে বহিষ্কার করছি।'  

এ বিষয়ে বিস্তারিত জানতে কানাডায় ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে সংবাদমাধ্যম বিবিসি।

উল্লেখ্য, ভারতের পাঞ্জাবের অন্যতম নৃতাত্ত্বিক জনগোষ্ঠী শিখ সম্প্রদায়। যারা ভারত থেকে আলাদা হয়ে স্বাধীন রাষ্ট্র ‘খালিস্তানের’ দাবিতে আন্দোলন করে আসছে, যা ‘খালিস্তানি’ আন্দোলন নামে পরিচিত। কিন্তু ভারতের কেন্দ্রীয় সরকার এই দলটিকে সন্ত্রাসী হিসেবে বিবেচনা করে আসছে।

সূত্র: বিবিসি, এনডিটিভি

/এলকে/
সম্পর্কিত
৪,২১৮ কিমি অটোরিকশা সফর, শেষে সেটিকেই ব্রিটেনে নিয়ে গেলেন দম্পতি
বৈগাই এক্সপ্রেসের দাপট, সাড়ে ৫ ঘণ্টায় ৪৩০ কিমি পাড়ি!
‘অর্ণব’-এর তাণ্ডবে লন্ডভন্ড অন্ধ্রপ্রদেশ, প্রাণ গেলো ৫ জনের
সর্বশেষ খবর
বাজারে সবজির ঘাটতি নেই, তবুও কমছে না দাম
বাজারে সবজির ঘাটতি নেই, তবুও কমছে না দাম
নির্বাচনে ঝুলন্ত ফল: ‘অন্তর্বর্তী প্রধানমন্ত্রী’ থাকছেন নেতানিয়াহুই
নির্বাচনে ঝুলন্ত ফল: ‘অন্তর্বর্তী প্রধানমন্ত্রী’ থাকছেন নেতানিয়াহুই
বাসায় অভিযান চালিয়ে পৌরসভার সাবেক মেয়রকে গ্রেফতার
বাসায় অভিযান চালিয়ে পৌরসভার সাবেক মেয়রকে গ্রেফতার
২০ বছরের পুরোনো নকিয়া ফোনে এবার ব্যবহার করা যাবে এআই
২০ বছরের পুরোনো নকিয়া ফোনে এবার ব্যবহার করা যাবে এআই
সর্বাধিক পঠিত
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
ঘূর্ণিঝড়ের নাম কে রাখে, কীভাবে ঠিক হয় সেই নাম?
ঘূর্ণিঝড়ের নাম কে রাখে, কীভাবে ঠিক হয় সেই নাম?
পরিবার নিয়ে গা ঢাকা দিয়েছেন সেই এমপি, আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন
পরিবার নিয়ে গা ঢাকা দিয়েছেন সেই এমপি, আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন
রাস্তায় হামলার শিকার সাবেক সচিব, মার খেয়ে করলেন মামলা
রাস্তায় হামলার শিকার সাবেক সচিব, মার খেয়ে করলেন মামলা