অটোয়ায় বহিষ্কৃত ভারতীয় কূটনীতিক র-এর কানাডা প্রধান

আন্তর্জাতিক ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২৩, ১৬:১৮আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ১৯:২৪

কানাডায় খালিস্তান নেতা হারদীপ সিং নিজ্জার হত্যাকাণ্ডে ভারত জড়িত থাকতে পারে, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এরপরই কানাডায় নিযুক্ত ভারতীয় পররাষ্ট্র বিষয়ক গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং ‘র’-এর প্রধান পবন কুমার রাই’কে বহিষ্কারের কথা জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি।

সোমবার হাউজ অব কমন্সে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, ‘আমাদের জাতীয় নিরাপত্তা সংস্থা মনে করছে, নিজ্জারকে ভারতীয় গোয়েন্দা সংস্থার কর্মকর্তারাই হত্যা করেছে। কানাডার গোয়েন্দারা নিজ্জারের মৃত্যু ও ভারতের মধ্যে একটি ‘বিশ্বাসযোগ্য’ যোগসূত্র শনাক্ত করেছে। দেশের মাটিতে একজন কানাডার নাগরিককে হত্যার সঙ্গে বিদেশি সরকারের যেকোনও সম্পৃক্ততা আমাদের সার্বভৌমত্বের লঙ্ঘন, যা পুরোপুরি অগ্রহণযোগ্য।’

আরও পড়ুন: কানাডার কূটনীতিককে পাল্টা বহিষ্কার করে ভারতের ‘আল্টিমেটাম’

আরও পড়ুন: ভারত-কানাডার সম্পর্কে শীতলতা বাড়ছে, কূটনীতিককে বহিষ্কার করলো অটোয়া

এর ঘণ্টাখানেক পর মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকালে ট্রুডোর অভিযোগকে ‘অযৌক্তিক এবং উদ্দেশ্যপ্রণোদিত’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করে দিল্লি।

মোদি সরকার জানিয়েছে, আমাদের অভ্যন্তরীণ বিষয়ে কানাডার কূটনীতিকদের হস্তক্ষেপ ও ভারতবিরোধী কার্যকলাপে জড়িত থাকায় দেশটির একজন জ্যেষ্ঠ কূটনীতিককে বহিষ্কার করেছে দিল্লি।

তাকে দেশ ছাড়তে আগামী পাঁচ দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে। পাল্টাপাল্টি কূটনীতিককে বহিষ্কারে দুই দেশের সম্পর্ক চরম অবনতিতে পৌঁছেছে।

কানাডায় গত ১৮ জুন দুজন আততায়ীর গুলিতে খালিস্তানপন্থি নেতা নিজ্জার নিহতের বিষয়টি বাইডেন ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাককেও অবহিত করেছেন ট্রুডো।

খালিস্তান নেতা হারদীপ সিং নিজ্জা, ফাইল ছবি

উল্লেখ্য, কানাডায় ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন ‘খালিস্তান টাইগার ফোর্সের’ (কেটিএফ) প্রধান হারদীপ সিং নিজ্জারকে গত ১৮ জুন গুলি করে হত্যা করা হয়। ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের পাঞ্জাবি অধ্যুষিত শিখদের ধর্মীয় উপাসনালয়ের পার্কিংয়ে মৃত অবস্থায় পাওয়া যায় তাকে। দীর্ঘদিন হারদীপ সিংকে খুঁজছিল ভারতীয় গোয়েন্দা সংস্থা। তার মাথার দাম ১০ লাখ রুপি ঘোষণা করেছিল ভারত সরকার।

/এলকে/এমওএফ/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের