নিকারাগুয়ার ১০০ কর্মকর্তাকে মার্কিন ভিসা নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক
৩০ সেপ্টেম্বর ২০২৩, ১৩:০৫আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১৮:২১

মানবতাবিরোধী অপরাধে ভূমিকার কারণে জন্য মধ্য আমেরিকার দেশ নিকারাগুয়ার ১০০ কর্মকর্তার ওপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন শুক্রবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে নিকারাগুয়ার প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগার প্রশাসনের ভাইস প্রেসিডেন্ট রোজারিও মুরিলো, তার তিন সন্তান, জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা এবং পুলিশ ও সেনাবাহিনীর শীর্ষস্থানীয় ব্যক্তিদের ওপর নিষেধাজ্ঞা দেয় ওয়াশিংটন।

মানবাধিকার সংগঠনগুলো বলছে, সাম্প্রতিক বছরগুলোতে নিকারাগুয়ার প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগা বিরোধী রাজনীতিবিদ, সংবাদ আউটলেট, ব্যবসায়ী নেতা এবং ক্যাথলিক চার্চকে কঠোরভাবে দমন করেছেন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন শুক্রবার বলেন, ‘নিকারাগুয়ান পৌরসভার ১০০ কর্মকর্তার ওপর ভিসা বিধিনিষেধ আরোপের পদক্ষেপ নিচ্ছে স্টেট ডিপার্টমেন্ট। এখন পর্যন্ত এই ধরনের বিধিনিষেধের আওতায় সহাস্রাধিক ব্যক্তিকে ফেলেছে যুক্তরাষ্ট্র।’

ব্লিঙ্কেন বলেন, ‘আগস্ট থেকে প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগা এবং ভাইস প্রেসিডেন্ট রোজারিও মুরিলো সেন্ট্রাল আমেরিকান ইউনিভার্সিটি এবং সেন্ট্রাল আমেরিকান ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ভিত্তিহীনভাবে বন্ধ করে দিয়েছেন। নিকারাগুয়ার উচ্চ শিক্ষার বিখ্যাত কেন্দ্র এই দুটি প্রতিষ্ঠান।’

তিনি বলেন, ‘ওর্তেগা এবং মুরিলো স্বাধীন একাডেমিক প্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করেছেন। নিকারাগুয়ানদের উন্নত ভবিষ্যত গড়ে তোলার পথকে ব্যাহত করেছেন।’

রয়টার্সের প্রতিবেদন বলছে, নিকারাগুয়ার সরকার গুরুতর এবং নিয়মতান্ত্রিক মানবাধিকার লঙ্ঘন করেছে; যা মানবতার বিরুদ্ধে অপরাধের শামিল। জাতিসংঘ নিযুক্ত মানবাধিকার বিশেষজ্ঞদের একটি দল গত মার্চে মাসে বিষয়টি আলোচনায় বসেছিল। পরে তারা জানায়, নিকারাগুয়ার সরকার ২০১৮ সাল থেকে নির্যাতন, বিচারবহির্ভূত মৃত্যুদণ্ড ও নির্বিচারে আটকে রাখার মতো  কাজ করেছে।

সূত্র: রয়টার্স 

/এসপি/
সম্পর্কিত
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম