খারকিভে ডাকঘরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক
২২ অক্টোবর ২০২৩, ১৩:৩০আপডেট : ২২ অক্টোবর ২০২৩, ১৩:৩০

ইউক্রেনের উত্তর-পূর্ব শহর খারকিভের ডাক বিতরণকেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এই হামলায় ছয়জন নিহত ও আহত হয়েছেন ১৭ জন। শনিবার ইউক্রেনের কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি টেলিগ্রাম পোস্টে বলেছেন, শনিবারের ক্ষেপণাস্ত্র হামলাটি বেসামরিক অঞ্চলে আঘাত করেছে।

ইউক্রেনের নোভা পোশতা পোস্টাল সার্ভিসের লোগোসহ একটি ভিডিও শেয়ার করেছেন জেলেনস্কি। সেখানে দেখা গেছে, একটি ভবনের জানালার ক্ষতি হয়েছে।

খারকিভের গভর্নর ওলেহ ভাসিলোভিচ সিনেহুবভ বলেছেন, আহতদের বয়স ১৭-৪২ বছর হবে। সিনেহুবভ আরও বলেন, ডাক কর্মকর্তাদের বেশি ক্ষতি হয়নি। কারণ ভবনটিতে ক্ষেপণাস্ত্র আঘাত করার আগে সতর্ক সংকেত বেজেছিল।

আঞ্চলিক প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে, রাশিয়ার বেলগোরোড অঞ্চলে থেকে দুটি এস-৩০০ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

খারকিভ ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর। এটি রুশ সীমান্ত থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে অবস্থিত। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রুশ আক্রমণের শুরুর দিকে এই শহরে ব্যাপক বোমা হামলা করা হয়েছিল।

/এসএইচএম/
সম্পর্কিত
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম