আফগানিস্তানে ভারতীয় কনস্যুলেটের কাছে সন্ত্রাসী হামলা, ৪ হামলাকারী নিহত

বিদেশ ডেস্ক
০২ মার্চ ২০১৬, ১৬:২৬আপডেট : ০২ মার্চ ২০১৬, ১৬:২৬
image

আফগানিস্তানে ভারতীয় কনস্যুলেটের কাছে হামলা আফগানিস্তানের জালালাবাদে ভারতীয় কনস্যুলেটের কাছে সন্ত্রাসী হামলা হয়েছে। বুধবার দুপুরে ওই হামলায় ৬ জন আহত হলেও কোনও ভারতীয় নিহত হননি বলে নিশ্চিত করেছে ভারতের সংবাদমাধ্যমগুলো। পরে আফগান ও ভারতীয় নিরাপত্তা বাহিনীর পাল্টা অভিযানে চার হামলাকারী নিহত হন।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, বুধবার দুপুরে ভারতীয় কনস্যুলেটের কাছে পর পর বিস্ফোরণ ঘটায় হামলাকারীরা। বিস্ফোরণগুলি কনস্যুলেট চত্বরের বাইরে হলেও একটি গ্রেনেড দূতাবাসের পাঁচিলের ভিতরেই পড়ে। বিস্ফোরণে অন্তত ৮টি গাড়ি নষ্ট হয়ে যায়।
আফগান সেনা এবং ভারতীয় দূতাবাসের নিরপাত্তার দায়িত্বে থাকা ভারতীয় বাহিনী আইটিবিপি যৌথভাবে হামলাকারীদের বিরুদ্ধে পাল্টা অভিযান চালায়। দু’পক্ষে প্রবল গোলাগুলি বিনিময় শুরু হয়।
বিস্ফোরণের কারণে আশপাশের বেশ কিছু বাড়ির দরজা-জানলার কাচ ভেঙে যায়। তবে দূতাবাসের কোনও ভারতীয় কর্মীর ক্ষতি হয়নি বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। সূত্র: টাইমস অব ইন্ডিয়া
/এফইউ/

সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম