সীমান্তবর্তী গ্রাম দখলের দাবি রাশিয়ার, প্রত্যাখ্যান ইউক্রেনের

আন্তর্জাতিক ডেস্ক
১০ জুন ২০২৪, ১৫:৩১আপডেট : ১০ জুন ২০২৪, ১৫:৩৫

ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় সীমান্তবতী একটি গ্রাম দখলেরর দাবি করেছিল রুশ সেনারা। তবে সোমবার (১০ জুন) তাদের এমন দাবি অস্বীকার করেছেন ইউক্রেনের কর্মকর্তারা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

রবিবার রাশিয়ার চেচনিয়া অঞ্চলের নেতা রমজান কাদিরভ দাবি করেছিলেন, চেচেন-ভিত্তিক বিশেষ বাহিনী ইউনিটের নেতৃত্বে রুশ বাহিনী ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় সুমি অঞ্চলের রিজিভকার একটি সীমান্তর্তী গ্রামের দখলে নিয়েছে। এটি নিয়ন্ত্রণে রুশ সেনাদের নেতৃত্ব দিয়েছে আখমাত-চেচনিয়া ইউনিট।

তিনি বলেন, সেখানে ‘বড় আকারের পরিকল্পিত অগ্রগতি’ করেছে রুশ সেনারা এবং ‘উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হওয়ায় ইউক্রেন বাহিনী পিছু হটতে বাধ্য হয়েছে।’

সুমির এক স্থানীয় কর্মকর্তা ইউরি জারকো। সোমবার ইউক্রেনীয় গণমাধ্যম সাসপিলনে দেওয়া একটি সাক্ষাৎকারে রিজিভকায় রুশ সেনাদের উপস্থিতির কথা অস্বীকার করেছেন তিনি।

তবে এ বিষয়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় কোনও বিবৃতি প্রকাশ করেনি।

মে মাসে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে করা একটি বৈঠকে কাদিরভ বলেছিলেন, কয়েক হাজার সেনা ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে লড়াই করতে প্রস্তুত রয়েছে। ইতোমধ্যেই কাদিরভের প্রায় সাড়ে ৪৩ হাজার সেনা মস্কোর পক্ষে লড়ছে।

/এএকে/
সম্পর্কিত
ইরান নিয়ে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও আরব সামরিক প্রধানদের গোপন বৈঠক
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রধানমন্ত্রীকে দুটি আমন্ত্রণপত্র দিয়েছিল ভারত: জয়সওয়াল
সর্বশেষ খবর
মিছিলের প্রস্তুতির অভিযোগে আওয়ামী লীগের ৩১ নেতাকর্মী গ্রেফতার, ৩টি মাইক্রোবাস জব্দ
মিছিলের প্রস্তুতির অভিযোগে আওয়ামী লীগের ৩১ নেতাকর্মী গ্রেফতার, ৩টি মাইক্রোবাস জব্দ
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
সংকট কাটাতে আরও ৫০০ টন সার বরাদ্দ পেলো কুড়িগ্রাম
সংকট কাটাতে আরও ৫০০ টন সার বরাদ্দ পেলো কুড়িগ্রাম
দেড় বছরে ২৯ লাখেরও বেশি অ্যাপোস্টিল সনদ ইস্যু  
দেড় বছরে ২৯ লাখেরও বেশি অ্যাপোস্টিল সনদ ইস্যু  
সর্বাধিক পঠিত
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের