চেচনিয়ায় পুতিনের ঝটিকা সফর

আন্তর্জাতিক ডেস্ক
২১ আগস্ট ২০২৪, ১৩:৪৮আপডেট : ২১ আগস্ট ২০২৪, ১৩:৫৯

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চেচনিয়ার প্রেসিডেন্ট রমজান কাদিরভের সঙ্গে দেশটির সেনা ও স্বেচ্ছাসেবকদের যুদ্ধপ্রস্ততি পরিদর্শন করেছেন। মঙ্গলবার (২০ আগস্ট) পূর্ব ঘোষণা ছাড়াই ১৩ বছরে প্রথমবার দেশটিতে সফর করেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ক্রেমলিনের ওয়েবসাইটে প্রাপ্ত একটি প্রতিলিপি অনুযায়ী, রাশিয়ান স্পেশাল ফোর্সেস ইউনিভার্সিটিতে প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে পুতিন বলেছেন, ‘যতদিন তোমাদের মত মানুষ আছে, ততদিন আমরা অবশ্যই অপ্রতিরোধ্য।’

তিনি আরও বলেন, ‘এখানে নিরাপদ পরিবেশে বন্দুক চালনা করা আর যুদ্ধক্ষেত্রে নিজের স্বাস্থ্য ও জীবন বিপন্ন করা কখনোই এক কথা নয়। কিন্ত তোমাদের অন্তরে পিতৃভূমিকে রক্ষা করার একটা তাড়না আছে। আর আছে সে অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার সাহস।’

রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেনের হামলা চলমান থাকার মধ্যেই তিনি এই সফর করলেন।

চেচনিয়ার প্রেসিডেন্ট রমজান কাদিরভ মঙ্গলবার এক পৃথক বৈঠকে পুতিনকে বলেছেন, যুদ্ধের শুরু থেকে ১৯ হাজার স্বেচ্ছাসেবকসহ ৪৭ হাজারের বেশি সেনা চেচনিয়া থেকে প্রেরণ করা হয়েছে।

মানবাধিকার লঙ্ঘনের দায়ে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় থাকা কাদিরভ নিজেকে পুতিনের ‘বিশ্বস্ত সেনা’ দাবি করে থাকেন।

কাদিরভের এই দাবির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুতিন বলেছেন, ‘এরকম আরও বিশ্বস্ত সেনা থাকলে আমি খুশি হতাম। তবে একজনও কম মূল্যবান নয়।’

/এসকে/
সম্পর্কিত
ইরান নিয়ে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও আরব সামরিক প্রধানদের গোপন বৈঠক
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রধানমন্ত্রীকে দুটি আমন্ত্রণপত্র দিয়েছিল ভারত: জয়সওয়াল
সর্বশেষ খবর
মিছিলের প্রস্তুতির অভিযোগে আওয়ামী লীগের ৩১ নেতাকর্মী গ্রেফতার, ৩টি মাইক্রোবাস জব্দ
মিছিলের প্রস্তুতির অভিযোগে আওয়ামী লীগের ৩১ নেতাকর্মী গ্রেফতার, ৩টি মাইক্রোবাস জব্দ
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
সংকট কাটাতে আরও ৫০০ টন সার বরাদ্দ পেলো কুড়িগ্রাম
সংকট কাটাতে আরও ৫০০ টন সার বরাদ্দ পেলো কুড়িগ্রাম
দেড় বছরে ২৯ লাখেরও বেশি অ্যাপোস্টিল সনদ ইস্যু  
দেড় বছরে ২৯ লাখেরও বেশি অ্যাপোস্টিল সনদ ইস্যু  
সর্বাধিক পঠিত
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের