নেপালের নদীতে যাত্রীবাহী বাস: নিহত ভারতীয় পর্যটকের সংখ্যা বেড়ে ২৭

আন্তর্জাতিক ডেস্ক
২৪ আগস্ট ২০২৪, ১৯:০৯ আপডেট : ২৪ আগস্ট ২০২৪, ১৯:২৯

নেপালে বাস দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৭ জন হয়েছে। এছাড়া আহত হয়েছেন ১৬ জন। ভারতীয় পর্যটকদের নিয়ে কাঠমাণ্ডুগামী বাসটি শুক্রবার (২৩ আগস্ট) নদীতে পড়ে গেলে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

নেপাল সশস্ত্র পুলিশের মুখপাত্র শিলেন্দ্র থাপা বলেছেন, বাসের মোট ৪১ জন পর্যটক ও দুজন কর্মীর সবাই ভারতীয় ছিলেন। দুর্ঘটনায় ২৭ জন নিহত ও ১৬ জন আহত হয়েছেন। বাসটি দেশটির পর্যটন নগরী পোখারা থেকে রাজধানী কাঠমাণ্ডুর দিকে যাচ্ছিল।

ভারতের উত্তরপ্রদেশ থেকে বাসটি যাত্রা শুরু করেছিল।

পাহাড়ি রাস্তাগুলো প্রায়শই সরু ও আঁকাবাঁকা হয়ে থাকে। ফলে রাস্তায় কোনও তীক্ষ্মবাঁক থাকলে বৃহদাকার যান সামলাতে চালকদের হিমশিম খেতে হয়।

ধারণকৃত এক ভিডিওচিত্রে দেখা গেছে, খরস্রোতা নদীটির তীরে নারী ও শিশুরা প্রায় নিষ্প্রাণ অবস্থায় পড়ে আছে। আর উদ্ধারকারীরা প্রায় অচেতন একটি শিশুকে রক্ষা করছেন।

দেশটির তানাহুন জেলার মর্স্যাংদি নদীতে বাসটি পড়ে গিয়েছিল। নদীর উত্তাল জল থেকে ২২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছিল। তাদের মধ্যে ১২ জন গুরুতর আহত ছিলেন। আহতদেরকে চিকিৎসার জন্য হেলিকপ্টারযোগে রাজধানীতে নেওয়া হয়।

থাপা বলেছেন, অন্তত ৬ জন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।

ভারতীয় বার্তা সংস্থা এএনআই বলেছে, উদ্ধারকাজ পর্যালোচনা করতে উত্তরপ্রদেশের একজন কর্মকর্তাকে পাঠাবে স্থানীয় কর্তৃপক্ষ।  

/এসকে/
সম্পর্কিত
কার্যকরের আগেই রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা ও শুল্ক স্থগিত করলেন ট্রাম্প
কী, কেন, কীভাবে হাম ঠেকাতে লড়ছে বাংলাদেশ, কেন বিশ্বকে সতর্ক করছেন বিশেষজ্ঞরা?
৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো বেলুচিস্তান
সর্বশেষ খবর
অজয়-কাজলের পরিবারে অঘটন! ভাঙা হলো তারকা দম্পতির বাংলো
অজয়-কাজলের পরিবারে অঘটন! ভাঙা হলো তারকা দম্পতির বাংলো
শাহজালালের ১১৪ ফ্লাইট বাতিল: আটকা ১৭৭০১ যাত্রী
শাহজালালের ১১৪ ফ্লাইট বাতিল: আটকা ১৭৭০১ যাত্রী
দুই বিমানবন্দরে স্বর্ণসহ ৩ কোটি ২৩ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ 
দুই বিমানবন্দরে স্বর্ণসহ ৩ কোটি ২৩ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ 
সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা: তদন্ত ও বিচার দাবি এইচআরএসএসের
সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা: তদন্ত ও বিচার দাবি এইচআরএসএসের
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
পুরো রিসোর্ট ভস্মীভূত, পাশেই লাশের সারি
পুরো রিসোর্ট ভস্মীভূত, পাশেই লাশের সারি