রকেট লঞ্চারের পরীক্ষামূলক উৎক্ষেপণ পর্যবেক্ষণ কিমের

আন্তর্জাতিক ডেস্ক
২৮ আগস্ট ২০২৪, ১৩:৪১আপডেট : ২৮ আগস্ট ২০২৪, ১৩:৫৮

উত্তর কোরিয়ার শাসক কিম জং উনের উপস্থিতিতে নতুন ২৪০ মিলিমিটার রকেট লঞ্চারের পরীক্ষামূলক উৎক্ষেপণ সম্পন্ন হয়েছে। বুধবার (২৮ আগস্ট) এই তথ্য নিশ্চিত করেছে দেশটির সংবাদমাধ্যম। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ জানিয়েছে, নতুন অস্ত্রটির উচ্চ পর্যায়ের ‘গতিশীলতা’ ও ‘আঘাত কেন্দ্রিভূত করার ক্ষমতা’ রয়েছে।

চলতি সপ্তাহের শুরুতে নতুন ‘আত্মঘাতী ড্রোন’ পর্যবেক্ষণ করেছিলেন কিম। তখন মনুষ্যবিহীন বাহন পরিচালনার উপযোগী কৃত্রিম বুদ্ধিমত্তা পদ্ধতির বিকাশে গবেষকদের তাগাদা দিয়েছিলেন তিনি।

উল্লেখ্য, ইউক্রেন-রাশিয়া যুদ্ধে মস্কোকে গোলাবারুদ, ক্ষেপণাস্ত্র ও অন্যান্য সামরিক সরঞ্জাম দিয়ে সহায়তা করার অভিযোগ রয়েছে উত্তর কোরিয়ার বিরুদ্ধে। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী শিন ওন-সিক চলতি মাসে রয়টার্সকে বলেছেন, রকেটসহ তিন/চার ধরনের গোলাবারুদের ১২ হাজারের বেশি কনটেইনার রাশিয়াতে প্রেরণ করেছে উত্তর কোরিয়া। এছাড়া কয়েক ডজন স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্রও সরবরাহ করা হয়েছে। গত বছর থেকে চলতি বছরের ৪ আগস্ট পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে এই মন্তব্য করেছেন ওন-সিক

তবে মস্কো ও পিয়ং ইয়ং এসব অভিযোগ অস্বীকার করে আসছে। কিন্তু তারা নিজেদের সামরিক সম্পর্ক উন্নত করার অঙ্গীকার করেছে।

/এসকে/
সম্পর্কিত
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের নতুন উদ্যোগ, পাঠাচ্ছেন দুজন দূত 
শৈবালের ‘দখলে’ ইসরায়েলের পাঁচটি পানি শোধনাগার
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
সর্বশেষ খবর
রাজধানীতে ৪৩৪ জন গ্রেফতার, মামলা ৪৪
রাজধানীতে ৪৩৪ জন গ্রেফতার, মামলা ৪৪
সীমান্তে চাষাবাদের সময় বিএসএফের গুলিতে কৃষক আহত
সীমান্তে চাষাবাদের সময় বিএসএফের গুলিতে কৃষক আহত
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?