হাইতির নিরাপত্তা বাহিনীকে সুরক্ষা সরঞ্জাম দিলো তাইওয়ান

আন্তর্জাতিক ডেস্ক
৩০ আগস্ট ২০২৪, ১৪:০৭আপডেট : ৩০ আগস্ট ২০২৪, ১৪:০৭

হাইতিতে তাইওয়ানের দূতাবাস দেশটির পুলিশ ও সামরিক বাহিনীর সদস্যদের হেলমেট, নি-প্যাড, বুলেটপ্রুফ ভেস্টের মতো সুরক্ষা সরঞ্জাম উপহার দিয়েছে। শক্তিশালী অপরাধী চক্রের বিরুদ্ধে লড়াইয়ে সহযোগিতা করার উদ্দেশ্যে বৃহস্পতিবার (২৯ আগস্ট) এই পদক্ষেপ নেওয়া হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

হাইতির প্রধানমন্ত্রী গ্যারি কলিন এক বিবৃতিতে বলেছেন, ‘এই উপহারের গুরুত্ব কেবল বস্তুগত নয়। এটি দুই দেশের গভীর বন্ধুত্বের প্রতিফলন।’

হাইতির প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, তাদেরকে চারশ’ সেট সরঞ্জাম পাঠানো হয়েছে। দু’বছরে তাইওয়ানের পক্ষ থেকে মোট আটশ’ সেট সরঞ্জাম এলো।

তাইওয়ানকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকার করে না চীন। আমেরিকা মহাদেশের ডোমিনিকান রিপাবলিক, নিকারাগুয়া, এল সালভাদোর, হন্ডুরাস, পানামার মতো দেশ চীনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে তাইওয়ানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে। এদিকে, তাইওয়ানের সঙ্গে কুটনৈতিক সম্পর্ক বজায় রাখা অল্প কিছু দেশের একটি হচ্ছে হাইতি। 

/এসকে/
সম্পর্কিত
উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার
রাজধানীতে দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
এক্সপ্রেসওয়েতে মরদেহ ফেলে যাওয়া গাড়িটি শনাক্ত
সর্বশেষ খবর
কার কতটুকু বুকের পাটা আমরা জানি, প্রস্তুত থাকুন চূড়ান্ত ডাক আসবে: জামায়াত আমির
কার কতটুকু বুকের পাটা আমরা জানি, প্রস্তুত থাকুন চূড়ান্ত ডাক আসবে: জামায়াত আমির
উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার
উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার
আমার ভিডিও পুরুষদের মানসিক চাপ কমায়: পুনম পাণ্ডে
আমার ভিডিও পুরুষদের মানসিক চাপ কমায়: পুনম পাণ্ডে
রাজধানীতে দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজধানীতে দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক