ভগবানের সঙ্গে কথোপকথনের দাবি মোদির মানসিক ভারসাম্যহীনতার প্রমাণ: রাহুল গান্ধী

আন্তর্জাতিক ডেস্ক
১০ সেপ্টেম্বর ২০২৪, ১৬:২৭আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৪, ২১:৫৭

ভগবানের সঙ্গে কথা বলার দাবিকে কেন্দ্র করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা করলেন দেশটির বিরোধী দল ও কংগ্রেস নেতা রাহুল গান্ধী। যুক্তরাষ্ট্রে তিন দিনের সফরকালে ওয়াশিংটনের জর্জটাউন ইউনিভার্সিটিতে সোমবার (৯ সেপ্টেম্বর) এক আলোচনায় মোদির মানসিক অবস্থা নিয়ে কটাক্ষ করে তিনি বলেন, ‘যেদিন তিনি (মোদি) সরাসরি ভগবানের সঙ্গে কথা বলার দাবি করলেন, সেদিনই বুঝেছিলাম তাকে আমরা হারিয়ে দিয়েছি আর তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ খবর জানিয়েছে।

রাহুল গান্ধী বলেছেন, ‘প্রধানমন্ত্রীর ভক্তরা হয়তো তার দাবির ব্যাখ্যায় ভেবেছিল, মোদি এক বিশেষ ও অনন্য ব্যক্তি, কেননা তিনি ভগবানের সঙ্গে কথা বলতে পারেন। তবে আমরা বিষয়টা এভাবে দেখিনি। ভেতরে ভেতরে আমরা জানতাম, প্রধানমন্ত্রীর মানসিক ভারসাম্য নষ্ট হয়ে গেছে।’

চলতি বছরের লোকসভা নির্বাচনের প্রচারণার সময় এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে নরেন্দ্র মোদি বলেছিলেন, অনেকেই হয়ত আমায় পাগল বলবেন। কিন্তু আমি নিশ্চিত, পরমাত্মা আমায় একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছেন। সেই উদ্দেশ্য শেষ না হওয়া পর্যন্ত কাজ চালিয়ে যাবেন বলেও জানান তিনি।

২০২৪ লোকসভা নির্বাচনের প্রচারণার শেষ দিকে মোদির নড়বড়ে আত্মবিশ্বাস উন্মোচিত হচ্ছিল বলে দাবি করেন রাহুল। তিনি বলেন, ‘নিজের পদক্ষেপের ভুল মোদি বুঝতে পেরেছিলেন বলে আমার ধারণা। অভ্যন্তরীণ সূত্র থেকে আমরা নিয়মিত তথ্য পাচ্ছিলাম। তারা যে অসুবিধাজনক অবস্থায় পড়েছে, তা স্পষ্ট ছিল।’

রাহুল আরও বলেছেন, প্রায় কোনও বিরোধিতা ছাড়াই মোদি আগে গুজরাটে দাপটের সঙ্গে রাজনীতি করে গেছেন। কিন্তু ২০২৪ নির্বাচনের চ্যালেঞ্জ সামলাতে তিনি হিমশিম খাচ্ছিলেন।

ক্ষমতাসীন এনডিএ জোট এখন শক্তিশালী অবস্থানে নেই দাবি করে কংগ্রেস নেতা বলেছেন, জোটের মধ্যে ফাটল ধরেছে।

এছাড়া লোকসভা নির্বাচনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছেন এই বিরোধীদলীয় নেতা। তিনি দাবি করেছেন, কংগ্রেসকে আর্থিকভাবে পঙ্গু করতে তাদের ব্যাংক হিসাব জব্দ করেছিল বিজেপি। আর নির্বাচন কমিশন ছিল শাসক গোষ্ঠীর প্রতি পক্ষপাতদুষ্ট।

তিনি বলেছেন, ‘আমি এটিকে মোটেও অবাধ ও নিরপেক্ষ নির্বাচন বলব না। নির্বাচন নিরপেক্ষ হলে বিজেপি ২৪০ আসন পেলে আমি প্রচণ্ড অবাক হতাম।’

এই সফরে টেক্সাস অঙ্গরাজ্যের ড্যালাস ভারতীয় কমিউনিটির সঙ্গে সাক্ষাৎ করেছেন রাহুল। এছাড়া মার্কিন আইনপ্রণেতাদের সঙ্গেও তার বৈঠকের পরিকল্পনা রয়েছে। 

/এসকে/
সম্পর্কিত
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের নতুন উদ্যোগ, পাঠাচ্ছেন দুজন দূত 
আগ্রাসনের মূল্য দিয়ে যুক্তরাষ্ট্রকে পশ্চিম এশিয়া ছাড়তে বললো ইরানি সেনাবাহিনী
‘ইরান যুদ্ধ তুচ্ছ ঘটনা’: পারমাণবিক ঘাঁটি ‘পিকঅ্যাক্স মাউন্টেনে’ হামলার হুমকি ট্রাম্পের
সর্বশেষ খবর
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের আগ্রহ ও অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন
জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের আগ্রহ ও অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন
ভাড়া নেওয়ার পর বন্ধ থাকতো দরজা-জানালা, সেই ঘর থেকে ৩ লাশ উদ্ধার
ভাড়া নেওয়ার পর বন্ধ থাকতো দরজা-জানালা, সেই ঘর থেকে ৩ লাশ উদ্ধার
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ