চীনা এনইভিতে শুল্কারোপ: ইউরোপের সঙ্গে নেই নরওয়ে

আন্তর্জাতিক ডেস্ক
১৪ সেপ্টেম্বর ২০২৪, ১৩:৩০আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৫০

চীনের নতুন জ্বালানির গাড়ি বা এনইভিতে শুল্ক আরোপের ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্যনীতির সঙ্গে থাকবে না নরওয়ে। কারণ, শুল্ক কারও উপকারে আসে না, বরং আক্রমণাত্মক মনোভাব বাড়ায়। সম্প্রতি চায়না মিডিয়া গ্রুপকে দেওয়া সাক্ষাৎকারে এমনটা বলেছেন নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোর।

বেইজিং থেকে শাংহাই পর্যন্ত উচ্চগতির ট্রেনে চড়ার সময় দেওয়া সাক্ষাৎকারে স্টোর বলেন, নরওয়েজিয়ান গ্রাহকরা যে গাড়িই কিনতে চান সেটা কেনার ব্যবস্থা থাকা উচিত।

আগামী সপ্তাহগুলোয় চীনা এনআইভিতে অতিরিক্ত শুল্ক আরোপের বিষয়ে সিদ্ধান্ত নেবে ইইউভুক্ত দেশগুলো এবং নরওয়ে এতে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

প্রধানমন্ত্রী স্টোর বলেন, নরওয়ে ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয়, ইইউর বাণিজ্য নীতিরও অংশ নয়। দ্বিতীয়ত, তিনি সাধারণভাবে মনে করেন, এ ধরনের শুল্ক থাকা উচিত নয়। এটি শাস্তিমূলক শুল্ক।

স্টোর আরও বলেন, আমরা নরওয়েজিয়ান ভোক্তাদের ওপর বোঝা চাপাতে চাই না। তিনি আরও উল্লেখ করেছেন, নরওয়েতে বিক্রি হওয়া সমস্ত নতুন গাড়ির প্রায় ৯০ শতাংশই বৈদ্যুতিক গাড়ি।

৯ থেকে ১১ সেপ্টেম্বর চীনে সরকারি সফর করেন নরওয়ের প্রধানমন্ত্রী। চীনের প্রেসিডেন্ট সি চিনপিং, প্রধানমন্ত্রী লি ছিয়াং এবং শীর্ষ আইন প্রণেতা চাও ল্যচির সঙ্গে বেইজিংয়ে তিনি দেখা করেন।

সূত্র: সিসিটিভি

/এএ/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান