প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বাই, ৪ জনের মৃত্যু 

আন্তর্জাতিক ডেস্ক
২৬ সেপ্টেম্বর ২০২৪, ১৪:৩২আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০২:১৯

ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইতে প্রবল মৌসুমি বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় অন্তত চারজন প্রাণ হারিয়েছেন। জনজীবন কার্যত স্থবির হয়ে পড়েছে। দুর্যোগের কারণে বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, বৃষ্টিজনিত কারণে চার জন মারা গেছেন।

বুধবার সন্ধ্যায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল প্রায় ২শ’ ৭৫ মিলিমিটার। তুমুল বৃষ্টিতে শহরের ট্র্যাফিক ব্যবস্থাপনা প্রায় ভেঙে পড়ে।

আরও বৃষ্টির পূর্বাভাস থাকায় শহরব্যাপী জরুরি সংকেত জারি করেছে কর্তৃপক্ষ। এসময় মানুষকে বাড়িতে অবস্থান করার অনুরোধ করা হয়েছে। শুক্রবার পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হচ্ছে। আর মাছ-শিকারিদের উপকূল থেকে দূরে থাকার আহ্বান করেছে কর্তৃপক্ষ।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ড্রোন ফুটেজ থেকে দেখা গেছে, প্লাবিত মহাসড়কে যানবাহনের জটলা বেঁধে আছে। অনেক চালককে তখনও গাড়ির ভেতরে বসে থাকতে দেখা যায়। আবার ত্যক্তবিরক্ত অনেক চালক গাড়ি ফেলেই চলে গেছেন। যানবাহন না থাকায় ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় অপেক্ষা করতে বাধ্য হন লাখো মানুষ।

ভারতের আবহাওয়া অধিদফতর এক বিবৃতিতে জানিয়েছে, এবারের বৃষ্টির মৌসুম স্বাভাবিকের চেয়েও এক সপ্তাহ বেশি সময় চলছে।

এদিকে, আবহাওয়া কার্যালয় থেকে অন্য এক বিবৃতিতে বলা হয়, দক্ষিণাঞ্চলীয় তেলেঙ্গানা রাজ্যের কিছু অংশে বৃহস্পতিবার মুষলধারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

/এসকে/
সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম