গরু-মহিষ পাচারকালে দুই বাংলাদেশিকে আটকের দাবি বিএসএফের

রক্তিম দাশ, কলকাতা
২৭ সেপ্টেম্বর ২০২৪, ২০:০৪আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০০:২৮

ভারেতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ ও মালদা জেলাসংলগ্ন বাংলাদেশ সীমান্তে গরু ও মহিষ পাচারের সময় দুই বাংলাদেশিকে আটকের দাবি করেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বাহিনীটির দাবি, প্রবল বৃষ্টিতে ভাগীরথী ও পদ্মা নদীতে পানির স্তর বেড়ে গেছে। এ কারণে কোথাও কোথাও মুছে গেছে ভৌগোলিক সীমাও। এই সুযোগে গরু পাচারকারীরা আরও সক্রিয় হয়ে উঠেছে। 

নদীপথ দিয়ে গরু পাচারের চেষ্টা করতে গিয়ে সীমান্তরক্ষী বাহিনীর হাতে পাঁচ জন আটক হয়েছেন। এদের মধ্যে দুজন বাংলাদেশি বলে দাবি করেছে বিএসএফ। বাহিনীটি জানিয়েছে, অভিযানে উদ্ধার হয়েছে ৩২টি গবাদি পশু। তাদের পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয়েছে।

আটককৃত দুই বাংলাদেশি হলেন, মোহাম্মদ রুবেল (৩৩) ও মোহাম্মদ আমানুল্লাহ (৩৫)। তাদের বাড়ি বাংলাদেশের নওগাঁও জেলার পোরশা থানার অন্তর্গত দ্বারপাল ও জুগিডাঙ্গা গ্রামে বলে জানিয়েছে বিএসএফ। 

আটককৃতদের স্থানীয় হবিবপুর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। 

বিএসএফ সূত্রের খবর, শুক্রবার ভোরে মুর্শিদাবাদ জেলার ভারত-বাংলাদেশ সীমান্তের আউটপোস্ট কেদারিপথে দায়িত্বে থাকা ৮৮ নম্বর ব্যাটালিয়নের চোখে পড়ে পাচারকারীরা। সীমান্ত থেকে ৫০০ মিটার দূরে ডল্লা গ্রামের বাইরে পাঁচ থেকে ছয় জনের একটি দল গরু-মহিষ নিয়ে যাচ্ছিল। সন্দেহ হওয়ায় তাদের আটকানোর চেষ্টা করেন বিএসএফ জওয়ানেরা। কিন্তু বিএসএফের বাধা উপেক্ষা করে বাংলাদেশের দিকে এগিয়ে যেতে থাকেন তারা। তাদের আটকানোর জন্য কয়েক রাউন্ড ফাঁকা গুলি চালায় বিএসএফ। তখন সন্দেহভাজনরা পালানোর চেষ্টা করলে বিএসএফ ধাওয়া করে চোরাকারবারিদের ঘিরে ফেলে এবং দুই বাংলাদেশিকে আটক করে। 

উল্লেখ্য, মালদায় ভারত-বাংলাদেশ সীমান্ত রয়েছে ১৭১ কিলোমিটার। এরমধ্যে জল সীমান্ত ও কাঁটাতারহীন এলাকাও রয়েছে। সীমান্ত কড়া নজরদারির চলছে। বিএসএফের সাউথ বেঙ্গল ফ্রন্টটিয়ারের মুখপাত্র নীলোৎপল পান্ডে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, সীমান্তে প্রহরা দ্বিগুণ করে দেওয়া হয়েছে। বিশেষ করে কাঁটাতারহীন এলাকাগুলোতে বিশেষ নজরদারি চলছে। জলসীমান্তেও নজরদারি বাড়ানো হয়েছে।

/ইউএস/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে