মাকে গাছে বেঁধে পুড়িয়ে হত্যা, দুই ছেলে গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক
০১ অক্টোবর ২০২৪, ০০:০৭ আপডেট : ০১ অক্টোবর ২০২৪, ০২:২০

ভারতের ত্রিপুরা অঙ্গরাজ্যে  গাছে বেঁধে ও জ্যান্ত পুড়িয়ে এক নারীকে হত্যার অভিযোগে তার দুই ছেলে ও এক পুত্রবধূকে গ্রেফতার করা হয়েছে। তদন্তের পর স্থানীয় পুলিশ সদস্যরা সোমবার (৩০ সেপ্টেম্বর) তাদেরকে আটক করেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

পুলিশের সূত্র হতে জানা গেছে, আটককৃতরা হলেন রনবীর দেবনাথ ও তার স্ত্রী এবং বিপ্লব দেবনাথ।

পুলিশের বরাতে জানা গেছে, তিন ছেলের জন্মদাত্রী ৫৫ বছর বয়সী ওই নারীর নাম মিনতি দেবনাথ। শনিবার গভীর রাতে তাকে হত্যা করা হয়। ২০২২ সালে তার স্বামীর মৃত্যুর পর থেকে তিনি পশ্চিম ত্রিপুরার চম্পকনগরে গ্রেফতারকৃত দুই ছেলের সঙ্গে বাস করতেন। আর তার বড় ছেলে আগরতলার বাসিন্দা।

মিনতি দেবনাথের দগ্ধ দেহ তার বাসস্থানের পেছনে গাছে বাঁধা অবস্থায় খুঁজে পায় পুলিশ। ময়নাতদন্তের জন্য স্থানীয় এক সরকারি হাসপাতালে তার মরদেহ হস্তান্তর করা হয়।

পারিবারিক কোনও দ্বন্দ্বের জেরেই ওই নারীকে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা। তারা আরও জানিয়েছেন, মিনতি অবৈধ কোনও কাজে জড়িত ছিলেন বলে আটককৃতদের সন্দেহ ছিল। 

/এসকে/
সম্পর্কিত
টানা বৃষ্টির পর ব্যাংককের বন্যার পানি কমছে
ইথিওপিয়ায় নতুন গৃহযুদ্ধের শঙ্কা, সংযমের প্রতিশ্রুতি সেনাবাহিনীর
দ. আফ্রিকায় বারে বন্দুক হামলায় নিহত ১৭
সর্বশেষ খবর
টানা বৃষ্টির পর ব্যাংককের বন্যার পানি কমছে
টানা বৃষ্টির পর ব্যাংককের বন্যার পানি কমছে
সালমান মুক্তাদির ইস্যুতে প্রোপাগান্ডা ছড়াচ্ছে জামায়াত-এনসিপি-নিষিদ্ধ লীগ: আবু হানিফ
সালমান মুক্তাদির ইস্যুতে প্রোপাগান্ডা ছড়াচ্ছে জামায়াত-এনসিপি-নিষিদ্ধ লীগ: আবু হানিফ
সিটির রায়ের প্রভাব পড়েছে মাঠে? ইংল্যান্ডের হারে বাড়ছে রহস্য
সিটির রায়ের প্রভাব পড়েছে মাঠে? ইংল্যান্ডের হারে বাড়ছে রহস্য
পাহাড়ের কোলে মহামায়া লেকে নৌভ্রমণে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছেন পর্যটকেরা
পাহাড়ের কোলে মহামায়া লেকে নৌভ্রমণে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছেন পর্যটকেরা
সর্বাধিক পঠিত
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মন্ত্রণালয়ের নির্দেশনা
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মন্ত্রণালয়ের নির্দেশনা
কোনও ‘প্ল্যান’ ছাড়াই যা করলেন জয়া আহসান
কোনও ‘প্ল্যান’ ছাড়াই যা করলেন জয়া আহসান
মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের স্থানে পানির ফোয়ারার প্রস্তাব 
মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের স্থানে পানির ফোয়ারার প্রস্তাব 
শেখ হাসিনা ইস্যুতে নিজেদের মধ্যে সমাধান করুক বাংলাদেশ ও ভারত: যুক্তরাষ্ট্র
শেখ হাসিনা ইস্যুতে নিজেদের মধ্যে সমাধান করুক বাংলাদেশ ও ভারত: যুক্তরাষ্ট্র
সিলেট-ঢাকা ছয় লেন মহাসড়কের কাজ কবে শেষ হবে, জানালেন বাণিজ্যমন্ত্রী
সিলেট-ঢাকা ছয় লেন মহাসড়কের কাজ কবে শেষ হবে, জানালেন বাণিজ্যমন্ত্রী