ভারতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ৩১ মাওবাদী নিহত 

আন্তর্জাতিক ডেস্ক
০৫ অক্টোবর ২০২৪, ১৯:৪৩আপডেট : ০৫ অক্টোবর ২০২৪, ২৩:৫৩

ভারতের ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ৩১ মাওবাদী নিহত হয়েছেন। শনিবার (৫ অক্টোবর) নারায়ণপুর-দান্তেওয়াড়া সীমান্তের একটি বনের কাছে হওয়া এই অভিযানকে ‘সফল’ বলে বিবেচনা করছে নিরাপত্তা বাহিনী। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র জানিয়েছে, ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (ডিআরজি) ও স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) শুক্রবার মাওবাদ বিরোধী অভিযান শুরু করে। শনিবার দুপুর ১২টা ৩০ মিনিটে তাদের সন্ধান পাওয়ার পর থেকে সংঘর্ষ শুরু হয়।

তারা আরও জানিয়েছে, অভিযানে ‘একে’ সিরিজের একাধিক অ্যাসল্ট রাইফেলসহ বিভিন্ন রকমের অস্ত্র উদ্ধার করা হয়েছে।

মাওবাদীদের উপস্থিতির গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই যৌথ অভিযানের অংশ হিসেবে ওরচা ও বারসুর থানার অন্তর্গত গোভেল, নেন্দুর ও থুলথুলি গ্রামের পৃথক বাহিনী প্রেরণ করা হয়। নিরাপত্তা বাহিনীর সদস্যরা এসব গ্রামে চিরুনি অভিযান পরিচালনা করেছেন।

নেন্দুর ও থুলথুলি গ্রামের কাছে একটি বনে দুপুরবেলা গোলাগুলি শুরু হয়। বনের গভীরে পালিয়ে যাওয়া কয়েকজন মাওবাদী সদস্যকে অত্যন্ত সতর্কতার সঙ্গে নিরাপত্তা বাহিনীর সদস্যরা অনুসরণ করছেন বলে সূত্রগুলো জানিয়েছে।

অভিযানের জন্য ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভিষ্ণু দেও নিরাপত্তা বাহিনীকে অভিনন্দন জানিয়েছেন।

তিনি বলেছেন, ‘রাজ্য থেকে অবশ্যই নক্সালবাদ নিশ্চিহ্ন করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই ইস্যুতে গত নয় মাসে দুবার ছত্তিশগড় সফর করেছেন। ২০২৬ এর মার্চ নাগাদ নক্সালবাদের পতন নিশ্চিতের অঙ্গীকার করেছেন তিনি।’

/এসকে/
সম্পর্কিত
মানুষ ঠান্ডা করার ‘ফ্রিজ’ আনলো জাপান
হয়তো শিক্ষামন্ত্রী পদত্যাগপত্র লিখতে জানেন না: মহুয়া মৈত্রের কটাক্ষ
চান্দিপুরা ভাইরাসে রাজস্থানে শিশুর মৃত্যু, গুজরাটে শনাক্ত ১২
সর্বশেষ খবর
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু