ইরানে হামলার বিষয়ে ফোনালাপ করবেন বাইডেন-নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক
০৯ অক্টোবর ২০২৪, ১০:৩৫আপডেট : ১০ অক্টোবর ২০২৪, ০৪:০৬

ইরানে হামলার পরিকল্পনা নিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিন মার্কিন কর্মকর্তার বরাতে এই আলাপ বুধবার (৯ অক্টোবর) হতে যাচ্ছে বলে প্রতিবেদন করেছে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তাকে উদ্ধৃত করে অ্যাক্সিওস বলেছে, ‘আমরা চাই, এই ফোনকলের মাধ্যমে ইসরায়েলি প্রতিশোধের মাত্রা নির্ধারিত হোক।’

ওই কর্মকর্তার বরাতে অ্যাক্সিওস আরও জানিয়েছে, ইরানের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে হামলা করলেও কোনও বাড়াবাড়ি করবে না ইসরায়েল, যুক্তরাষ্ট্র এই নিশ্চয়তা চায়।

এই প্রতিবেদনের বিষয়ে কোনও মন্তব্য করেনি হোয়াইট হাউজ।

লেবাননে ইসরায়েলি আগ্রাসনের প্রতিশোধ হিসেবে গত সপ্তাহে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। মধ্যপ্রাচ্যসহ পুরো বিশ্ব এই হামলার ইসরায়েলি জবাব নিয়ে শঙ্কিত। কেননা ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর প্রচ্ছন্ন হুমকি রয়েছে তেল আবিবের দিক থেকে।

তাদের ‘চিরশত্রু’ ইরানকে সমুচিত জবাব দেওয়ার অঙ্গীকার করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার বক্তব্যের উত্তরে তেহরান জানিয়েছে, যেকোনও প্রতিহিংসামূলক পদক্ষেপ কেবল ‘ব্যাপক ধ্বংসযজ্ঞ’ ডেকে আনবে।

দুইপক্ষের রেষারেষিতে মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধ বেঁধে যাওয়ার আশঙ্কা বেড়েই চলেছে। যুদ্ধ শুরু হলে তাতে যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষভাবে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।  

/এসকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম