যুক্তরাষ্ট্রে আঘাত হানতে পারে হারিকেন মিল্টন, নিরাপদ আশ্রয়ের খোঁজে স্থানীয়রা 

আন্তর্জাতিক ডেস্ক
০৯ অক্টোবর ২০২৪, ১৪:৪৯আপডেট : ০৯ অক্টোবর ২০২৪, ১৪:৪৯

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় আঘাত হানতে যাচ্ছে শক্তিশালী হারিকেন মিল্টন। ফলে বুধবার (৯ অক্টোবর) স্থানীয়দের হাতে কেবল একদিন সময় ছিল নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার জন্য। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

কর্তৃপক্ষ প্রায় ১০ লাখ মানুষকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। এতে সড়ক-মহাসড়কে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। গ্যাস স্টেশনে দেখা গেছে জ্বালানি সংকট।

যুক্তরাষ্ট্রের জাতীয় ঘূর্ণিঝড় কেন্দ্র (ইউএস ন্যাশনাল হারিকেন সেন্টার) জানিয়েছে, মিল্টনে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ২৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।  এটিকে হারিকেনের শক্তি পরিমাপক পাঁচ ধাপের সাফির সিম্পসন স্কেলের সর্বোচ্চ স্তরে রাখা হয়েছে।

মাত্র দুই সপ্তাহ আগে আঘাত হানা হারিকেন হেলেনের তাণ্ডবের ধাক্কা কাটিয়ে ওঠার আগেই ৫ম ক্যাটাগরির একটি হারিকেনের ঝুঁকির মুখে পড়ল ফ্লোরিডাবাসী।

সময়ের সঙ্গে অবশ্য বাতাসের গতিবেগ কমে মিল্টনের বিধ্বংসী ক্ষমতা হ্রাস পেতে পারে। কিন্তু শেষ খবর পাওয়া পর্যন্ত, হারিকেনটি আকারে বড় হচ্ছিল।

হারিকেনের গতিপথে রয়েছে টাম্পা বে মেট্রোপলিটন এলাকা। এখানে প্রায় ৩০ লাখ মানুষের বসবাস। তবে আবহাওয়াবিদরা ধারণা করছেন, বুধবার রাত অথবা বৃহস্পতিবার সকালে আঘাত হানার আগে ঝড়ের গতিপথ পরিবর্তিত হতে পারে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন থেকে শুরু করে টাম্পা শহরের মেয়র জেন ক্যাস্টর পর্যন্ত সবাই স্থানীয়দের নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দিয়েছেন।

কর্তৃপক্ষের পরামর্শের সঙ্গে সহমত প্রকাশ করেছেন মাইকেল টাইলেন্ডা। টাম্পায় ছেলের সঙ্গে দেখা করতে এসেছিলেন তিনি।

তিনি বলেছেন, ‘ফ্লোরিডা নিয়ে আপনার যদি সামান্য জানাশোনাও থাকে, তবে বুঝতে পারবেন, সময়মতো নিরাপদ জায়গায় আশ্রয় না নিলে আপনি মারাও যেতে পারেন। আগেও দেখা গেছে, দুর্যোগের সময় সতর্কতায় কান না দিয়ে অনেকেই নিজের বাড়িতে থেকে যায়। পরে ঘরবাড়ি পানির তোড়ে ভেসে গেলে অনেকেই ডুবে মারা যায়। তাই, সময় থাকতে সরে যাওয়া উচিত।’ 

/এসকে/
সম্পর্কিত
শিক্ষার্থীদের সমাধান নয়, রাজনৈতিক শিরোনামই চেয়েছেন রাহুল: ভারতের শিক্ষামন্ত্রী
হরমুজে ইরানের নিয়ন্ত্রণ হবে ‘বিপজ্জনক নজির’: রুবিও
শর্ত ছাড়াই সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি, কংগ্রেসে পাঠাচ্ছেন ট্রাম্প
সর্বশেষ খবর
শিক্ষার্থীদের সমাধান নয়, রাজনৈতিক শিরোনামই চেয়েছেন রাহুল: ভারতের শিক্ষামন্ত্রী
শিক্ষার্থীদের সমাধান নয়, রাজনৈতিক শিরোনামই চেয়েছেন রাহুল: ভারতের শিক্ষামন্ত্রী
মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক, উদ্বোধন করলেন জেলা প্রশাসক
মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক, উদ্বোধন করলেন জেলা প্রশাসক
মাদ্রাসা থেকে পালিয়ে বাড়িতে গিয়ে ধর্ষণের কথা জানালো ছাত্র, অধ্যক্ষ গ্রেফতার
মাদ্রাসা থেকে পালিয়ে বাড়িতে গিয়ে ধর্ষণের কথা জানালো ছাত্র, অধ্যক্ষ গ্রেফতার
হাজারীবাগে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত
হাজারীবাগে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি