হারিকেন মিল্টনের তাণ্ডবে বিধ্বস্ত ফ্লোরিডা 

আন্তর্জাতিক ডেস্ক
১১ অক্টোবর ২০২৪, ১১:৪০আপডেট : ১১ অক্টোবর ২০২৪, ১১:৪০

হারিকেন মিল্টনের তাণ্ডবের পর ফ্লোরিডাবাসী শুক্রবার (১১ অক্টোবর) ভেঙে পড়া গাছ ও বৈদ্যুতিক খুঁটি সরানোর তোড়জোড় করছে। ঘূর্ণিঝড়ে অন্তত ১৬ জন মানুষ প্রাণ হারিয়েছেন বলে জানা যাচ্ছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ফ্লোরিডা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বরাতে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে, হারিকেনে অন্তত ১৬ জনের প্রাণহানি হয়েছে।

বিশেষজ্ঞদের ধারণা, ৫ম ভয়াবহতম আটলান্টিক হারিকেন ছিল এই মিল্টন। এর আর্থিক ক্ষতি পুষিয়ে নিতে বীমাকারীদের এক হাজার কোটি মার্কিন ডলার ব্যয় হতে পারে।

পাওয়ার আউটেজ ডট ইউএস ওয়েবসাইটের তথ্য অনুসারে, বৃহস্পতিবার প্রায় ২৭ লাখ ৫০ হাজার আবাসিক বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন অবস্থায় ছিল। হারিকেন হেলের আঘাতের পর থেকেই তাদের মধ্যে অনেকে সংযোগ মেরামতের অপেক্ষা করে আসছেন।

ক্ষয়ক্ষতির সম্পূর্ণ চিত্র বোঝার জন্য তথ্য সংগ্রহ করছে কর্তৃপক্ষ। সরকার পক্ষ থেকে সহায়তার কোনও ঘাটতি থাকবে না বলে আশ্বাস দিয়েছে হোয়াইট হাউজ।

এদিকে, দুর্যোগ মোকাবিলায় সরকার ব্যর্থ হয়েছে বলে সমালোচনা করেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ‘যে পদক্ষেপ নেওয়া দরকার ছিল, কেন্দ্রীয় সরকার তা নেয়নি।’

ট্রাম্প মিথ্যাচার করছেন বলে তার প্রতিপক্ষ ও বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস উল্লেখ করেছেন। তিনি বলেছেন, ‘দুঃখজনকভাবে, হারিকেন হেলেনের পর ও এবার মিল্টন আঘাত হানার সঙ্গে সঙ্গেই ইস্যুটিকে নিয়ে রাজনীতি করার চেষ্টা করছেন কিছু মানুষ।’

ফ্লোরিডার গভর্নর রন ডেসান্টিস বৃহস্পতিবার সতর্ক করে বলেছেন, সবচেয়ে ভয়াবহ ধাক্কাটা পার হয়ে গেছে। তবু মারাত্মক ক্ষয়ক্ষতি হয়েছে। 

/এসকে/
সম্পর্কিত
রান্না না করে নাচের ক্লাসে যাওয়া নিয়ে ঝগড়া, মাতাল স্বামীর মারধরে স্ত্রীর মৃত্যু
ইরানের তেলবাহী ট্যাঙ্কারে যেকারণে হামলা চালায় যুক্তরাষ্ট্র
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
জার্মানির আন্তর্জাতিক সম্মেলনে স্বীকৃতি পাচ্ছেন ঢাবির ৬ গবেষক
জার্মানির আন্তর্জাতিক সম্মেলনে স্বীকৃতি পাচ্ছেন ঢাবির ৬ গবেষক
মসজিদের দানবাক্স ভেঙে দুই বস্তায় ভরে টাকা নিয়ে গেলো দুই ব্যক্তি
মসজিদের দানবাক্স ভেঙে দুই বস্তায় ভরে টাকা নিয়ে গেলো দুই ব্যক্তি
শিক্ষার্থীদের যাতায়াতে ইউআইইউতে চালু হলো ১৮ এসি বাস
শিক্ষার্থীদের যাতায়াতে ইউআইইউতে চালু হলো ১৮ এসি বাস
ভোলার গ্যাস কতদূর
ভোলার গ্যাস কতদূর
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক