ইউক্রেনকে ২৯৪ কোটি ডলার ঋণ দিচ্ছে যুক্তরাজ্য

আন্তর্জাতিক ডেস্ক
২২ অক্টোবর ২০২৪, ১৩:৩৫ আপডেট : ২২ অক্টোবর ২০২৪, ১৩:৩৫

রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের জব্দকৃত সম্পদের সহায়তায় ইউক্রেনকে ২৯৪ কোটি মার্কিন ডলার ঋণ দেবে যুক্তরাজ্য । অস্ত্র ক্রয় ও ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনঃনির্মাণের জন্য শিল্পোন্নত দেশের সংগঠন জি সেভেনের বৃহত্তর ঋণ প্রকল্পের আওতায় এই অর্থ দেওয়া হবে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ব্রিটেনের প্রতিরক্ষামন্ত্রী জন হেইলি বলেছেন, ইউক্রেনের সামরিক বাহিনীর জন্য মূলত এই সহায়তা দেওয়া হচ্ছে। তবে দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের চেয়ে বেশি পথ অতিক্রমে সক্ষম ড্রোনের উন্নতিসাধনেও এই অর্থ ব্যবহৃত হতে পারে।

লন্ডনে দুসপ্তাহ আগে ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠক করেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আলোচনায় জি সেভেন ঋণ প্রকল্পে ব্রিটেনের হিস্যার বিষয়টি উঠে এসেছে বলে জানিয়েছেন হেইলি। এছাড়া ইতালিতে অনুষ্ঠিত জি সেভেনের প্রতিরক্ষামন্ত্রীদের সম্মেলনেও এই বিষয়ে আলোচনা হয়েছে।

রাশিয়ার গভীরে হামলা করতে সক্ষম ব্রিটিশ ক্ষেপণাস্ত্র ‘স্টর্ম শ্যাডো’ কেনার জন্য বরাদ্দকৃত অর্থ ব্যবহার করতে ইউক্রেনকে অনুমতি দেওয়া হবে কিনা, এই প্রশ্নের সরাসরি উত্তর দেননি হেইলি। বরং সাংবাদিকদের তিনি বলেছেন, ‘আরও বেশি পথ অতিক্রমে সক্ষম দূরপাল্লার ড্রোন তৈরির দক্ষতা দ্রুত অর্জন করছে তারা (ইউক্রেন)। বরাদ্দকৃত অর্থ কোথায় কীভাবে খরচ হবে ও কোন অস্ত্র তাদের সবচেয়ে বেশি প্রয়োজন, সে ব্যাপারে আমরা একসঙ্গে কাজ করব।’

গত জুনে ইউক্রেনকে প্রায় পাঁচ হাজার কোটি মার্কিন ডলার ঋণ সহায়তার ঘোষণা দেয় জি সেভেন।

২০২২ সালের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর পশ্চিমে ৩০ হাজার কোটি মার্কিন ডলার মূল্যমানের রুশ সার্বভৌম সম্পদ জব্দ করা হয়। এই সম্পদের লভ্যাংশ থেকে ইউক্রেনকে ঋণ পরিষেবা প্রদান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অর্থ আটকে রেখে সেটা দিয়ে আবার ইউক্রেনকে সহায়তা করাকে সম্পূর্ণ অবৈধ পদক্ষেপ বলে বিবৃতি দিয়েছে ক্রেমলিন। রাশিয়ায় হামলা করতে তাদেরই জব্দকৃত সম্পদ দিয়ে ইউক্রেনকে অর্থায়নের ফল ভালো হবে না বলেও হুমকি দিয়েছে তারা।

৫ নভেম্বরের মার্কিন নির্বাচন নিয়ে কিছুটা শঙ্কায় আছে ইউক্রেনের পশ্চিমা মিত্ররা। রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প জিতে গেলে কিয়েভের সহায়তার রাশ টেনে ধরতে পারেন তিনি। ফলে জি সেভেনের ঋণ সহায়তা নিয়ে সবাই বেশ তড়িঘড়ি আলোচনা সম্পন্ন করতে চাইছেন।

রাশিয়ার জব্দকৃত অর্থের বেশিরভাগই ইউরোপীয় ইউনিয়নের কব্জায় রয়েছে। তাদের পক্ষ থেকে ইতোমধ্যে ৩ হাজার ৮শ’ কোটি মার্কিন ডলার প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়।

ইউক্রেনের সমর্থনে ১ হাজার ৬৬১ কোটি মার্কিন ডলার সহায়তা প্রতিশ্রুতি আগেই দিয়েছে ব্রিটেন। তার ওপর এখন জি সেভেনের প্রকল্পের মাধ্যমেও এই বাড়তি অনুদান দিচ্ছে লন্ডন।

দেশটির অর্থমন্ত্রী র‍্যাচেল রিভস বলেছেন, এটি এককালীন ঋণ। ধাপে ধাপে ঋণের অর্থ ছাড় করা হবে। 

/এসকে/
সম্পর্কিত
কমছে শিক্ষার্থী, লন্ডনে একের পর এক বন্ধ হচ্ছে স্কুল
যুদ্ধজাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি
সু চিকে যে দুটি বই পাঠালেন রাজা তৃতীয় চার্লস
সর্বশেষ খবর
মালদ্বীপকে হারিয়ে ফাইনালে ভারতের সঙ্গী বাংলাদেশ
মালদ্বীপকে হারিয়ে ফাইনালে ভারতের সঙ্গী বাংলাদেশ
আরও একদিন ছুটির দাবিতে সড়ক অবরোধ করলেন শ্রমিকরা
আরও একদিন ছুটির দাবিতে সড়ক অবরোধ করলেন শ্রমিকরা
প্রাচীন এই বীজের তেল নিয়ে নেট দুনিয়ায় এত মাতামাতি কেন?
প্রাচীন এই বীজের তেল নিয়ে নেট দুনিয়ায় এত মাতামাতি কেন?
সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ২ বাংলাদেশিকে নিয়ে এখন পর্যন্ত যা জানা গেছে
সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ২ বাংলাদেশিকে নিয়ে এখন পর্যন্ত যা জানা গেছে
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
ওআইসির কাশ্মীর প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মীর প্রস্তাবের নিন্দা ভারতের
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত