গাজা ও লেবাননে ইসরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় নিহত ২ শতাধিক 

আন্তর্জাতিক ডেস্ক
৩০ অক্টোবর ২০২৪, ১০:৩৫আপডেট : ৩০ অক্টোবর ২০২৪, ১০:৩৫

গাজা ও লেবাননে আবারও হামলা চালিয়েছে ইসরায়েল। মঙ্গলবার (২৯ অক্টোবর) ইসরায়েলি হামলায় প্রায় দুই শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ খবর দিয়েছে।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, গাজায় বেইত লাহিয়ার একটি আবাসিক ভবনে বিমান হামলায় নারী ও শিশুসহ শতাধিক মানুষ নিহত হয়েছেন। এছাড়া, গাজাজুড়ে ইসরায়েলি হামলায় অন্তত ১৪৩ মানুষ মারা গেছেন।

এদিকে, গাজার উত্তরাঞ্চলে কয়েকজন ইসরায়েলি সেনা নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে এ ঘটনায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস জড়িত কিনা, তা যাচাই করতে পারেনি আল-জাজিরা।

অন্যদিকে, লেবাননে ইসরায়েলি হামলায় শেষ ২৪ ঘণ্টায় ৭৩ জন মানুষ প্রাণ হারিয়েছে বলে ওই প্রতিবেদনে জানানো হয়।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, মঙ্গলবার সারাদেশে ইসরায়েলি হামলায় নারী ও শিশুসহ অন্তত ৭৭ জন নিহত হয়েছেন।

হামলার জবাবে ইসরায়েলি সেনাদের এক সমাবেশে রকেট হামলা চালানোর দাবি করেছে লেবানিজ সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।

গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে অনুপ্রবেশ করে হামলা চালায় হামাস। ওই হামলায় অন্তত ১হাজার দুইশ ইসরায়েলি নিহত ও ২৫০ জন হামাসের কাছে জিম্মি হয়েছিল বলে দাবি করে আসছে ইসরায়েল।

হামলার জবাবে ফিলিস্তিনি ভূখণ্ডে সামরিক আগ্রাসন শুরু করে তেল আবিব। শুরু হয় গাজা যুদ্ধ। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত ৪২ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।

গাজা যুদ্ধের শুরু থেকেই হামাসের প্রতি সমর্থন জানিয়ে আসছে ইরান সমর্থিত লেবানিজ সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। সমর্থনের প্রমাণস্বরূপ ইসরায়েলের উত্তরাঞ্চলে নিয়মিত রকেট হামলা চালিয়ে আসছে তারা। এভাবে গত একবছর ধরে লেবাননের সঙ্গেও সংঘাতে জড়িয়ে পড়ে ইসরায়েল। লেবাননে ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত প্রায় দুই হাজার ৭৮৭ জন মানুষ প্রাণ হারিয়েছেন।  

/এসকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক