পাকিস্তানে যাত্রীবাহী বাসে বোমা হামলা, নিহত ১৫

বিদেশ ডেস্ক
১৬ মার্চ ২০১৬, ১০:৩৫আপডেট : ১৬ মার্চ ২০১৬, ১১:০০

পাকিস্তানের পেশোয়ারে সরকারি চাকরিজীবীদের বহনকারী একটি বাসে বোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। বুধবার সকালের এ হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন ২৫ জন।

নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আহতদের নিকটস্থ লেডি রিডিং হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পেশোয়ারের সানেহরি মসজিদের পার্শ্ববর্তী এলাকায় বেসামরিক সরকারি কর্মকর্তাদের বহনকারী একটি বাসে এ হামলা চালানো হয়। বাসটি মারদান শহর থেকে খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারের উদ্দেশে যাত্রা করেছিল।

পাকিস্তানে যাত্রীবাহী বাসে হামলার ঘটনা এটাই প্রথম নয়।

হঠাৎ করে বিস্ফোরণের শব্দে স্থানীয়দের মধ্যে ভয় ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় পুলিশ কর্মকর্তা মোহাম্মদ কাশিফ ডনকে বলেন, বাসের ভেতরে রাখা বিস্ফোরকের কারণে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

পাকিস্তানে অবশ্য বেসামরিক মানুষের ওপর বোমা হামলা নতুন কিছু নয়। গত অক্টোবরে কোয়েটায় একটি যাত্রীবাহী একটি বাসে বোমা হামলায় নিহত হন অন্তত ১১ জন। বাসটি দিনশেষে কোয়েটা শহরের কেন্দ্র থেকে ঘরমুখো শ্রমিকদের বহন করছিল। সূত্র: ডন।

/এমপি/

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক