রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে: জি ৭

আন্তর্জাতিক ডেস্ক
১৬ নভেম্বর ২০২৪, ২২:১০আপডেট : ১৬ নভেম্বর ২০২৪, ২২:১০

ইউক্রেনে সামরিক অভিযান অব্যাহত রাখার কারণে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা ও রফতানি নিয়ন্ত্রণসহ আনুষঙ্গিক সব সিদ্ধান্ত বহাল থাকবে। শিল্পোন্নত দেশগুলোর সংগঠন জি সেভেন (জি ৭) শনিবার (১৬ নভেম্বর) এক যৌথ বিবৃতিতে এ ঘোষণা দিয়েছে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ওই বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেনের বিরুদ্ধে রুশ আগ্রাসনের হাজারতম দিন আসন্ন। ন্যায়সংগত ও দীর্ঘস্থায়ী শান্তির পথে একমাত্র বাধা কেবল রাশিয়া।

জি ৭ এর বর্তমান সভাপতির দায়িত্ব পালন করছে ইতালি। সাত সদস্যের অন্যান্য দেশগুলো হলো যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান, ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য।

ওই বিবৃতিতে অঙ্গীকার করে বলা হয়েছে, রুশ আগ্রাসন ঠেকাতে যতদিন প্রয়োজন ততদিন ইউক্রেনের প্রতি সমর্থন অব্যাহত রাখা হবে।

জি ৭ নেতাদের এই প্রতিশ্রুতি ইউক্রেন সংঘাত নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে দীর্ঘমেয়াদি প্রতিরোধ গড়ে তোলার ইঙ্গিত দেয়। একদিকে নিষেধাজ্ঞা ও অন্যদিকে সমর্থন অব্যাহত রাখার মাধ্যমে রাশিয়াকে চাপে রাখার চেষ্টা করা হচ্ছে। 

/এসকে/
সম্পর্কিত
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের
সিজেপির বিক্ষোভে উত্তাল দিল্লি, বন্ধ ১৬ মেট্রো স্টেশন
নিট পরীক্ষা পুরোপুরি বাতিল চায় বিজয়ের টিভিকে 
সর্বশেষ খবর
জামায়াত এমপি নজরুলকে এলাকায় অবাঞ্চিত ঘোষণা, ঝাড়ুুু মিছিল
জামায়াত এমপি নজরুলকে এলাকায় অবাঞ্চিত ঘোষণা, ঝাড়ুুু মিছিল
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের
আপিল বিভাগে বিচারপতি নিয়োগ বাড়ানোর দাবিতে রাষ্ট্রপতিকে চিঠি
আপিল বিভাগে বিচারপতি নিয়োগ বাড়ানোর দাবিতে রাষ্ট্রপতিকে চিঠি
মেক্সিকোর কিংবদন্তি গোলরক্ষক ওচোয়ার অবসর
মেক্সিকোর কিংবদন্তি গোলরক্ষক ওচোয়ার অবসর
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু