লেবাননে শেষ দুমাসেই নিহত হয়েছে দুই শতাধিক শিশু: ইউনিসেফ 

আন্তর্জাতিক ডেস্ক
১৯ নভেম্বর ২০২৪, ১৭:৩৯আপডেট : ১৯ নভেম্বর ২০২৪, ১৭:৩৯

লেবাননে চলমান সংঘাতে গত দুমাসে দুই শতাধিক শিশু নিহত ও সহস্রাধিক মানুষ আহত হয়েছেন। ইউনিসেফের মুখপাত্র জেমস এলডার মঙ্গলবার (১৯ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে এ তথ্য প্রকাশ করেন। ইউনিসেফের প্রতিবেদন অনুযায়ী, গত বছর যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত নিহত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ২৩১। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

জেনেভায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এলডার বলেছেন, শুধু গত দুমাসেই দুই শতাধিক শিশু নিহত হয়েছে। এই ভয়াবহতা সকলের কাছে অগ্রহণযোগ্য।

তিনি হতাহতের জন্য নির্দিষ্ট কোনও পক্ষকে দায়ী না করলেও বলেন, যারা কিছুটা হলেও সংবাদমাধ্যমের খবর অনুসরণ করেন, তারা জানেন এর জন্য কারা দায়ী।

ইউনিসেফের মতে, পরিস্থিতি মারাত্মক মানবিক বিপর্যয়ের দিকে এগোচ্ছে। শিশুদের এই প্রাণহানি শুধু একটি সংখ্যা নয়, বরং এটি তাদের পরিবার ও পুরো সমাজের জন্য এক অমূল্য ক্ষতি। আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এটি যুদ্ধবিরতির প্রয়োজনীয়তার বার্তা বহন করছে।

চলমান সংঘাত শিশুদের জীবন, ভবিষ্যৎ ও মৌলিক অধিকারকে চরমভাবে ক্ষতিগ্রস্ত করছে। যুদ্ধের মধ্যে শিশুদের রক্ষা করা অন্যতম অগ্রাধিকার হওয়া উচিত বলে বিশেষজ্ঞরা  মনে করেন। 

/এসকে/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি