হাইতিতে বাড়ছে সহিংসতা, শান্তিরক্ষা মিশন মোতায়েন করতে চায় জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক
২১ নভেম্বর ২০২৪, ১৪:৩০আপডেট : ২১ নভেম্বর ২০২৪, ১৪:৩০

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতিনিধিরা হাইতিতে পুলিশের সহায়তায় অপরাধ মোকাবিলার নিরাপত্তা মিশনকে আনুষ্ঠানিক জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে রূপান্তরের ব্যাপারে বিস্তৃত সমর্থন প্রকাশ করেছেন। তবে বুধবার (২০ নভেম্বর) আনা এই প্রস্তাবের বিরোধিতা করছে রাশিয়া ও চীন। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

হাইতির নিরাপত্তা পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে। অপরাধীরা সম্প্রতি বাণিজ্যিক উড়োজাহাজের ওপর হামলা চালিয়েছে। ফলে অভ্যন্তরীণ ফ্লাইট বন্ধ হয়ে গেছে। রাজধানীর কিছু এলাকায়, যেখানে আগে সহিংসতা কম ছিল, সেখানেও সশস্ত্র অপরাধীরা হামলা চালাচ্ছে। এ পরিস্থিতিতে আবার দেশটির প্রধানমন্ত্রী পরিবর্তন করা হয়েছে।

ক্যারিবীয় দেশটির নেতারা দীর্ঘদিন ধরে মাল্টিন্যাশনাল সিকিউরিটি সাপোর্ট (এমএসএস) মিশনকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে রূপান্তরের আহ্বান জানাচ্ছেন। এটি কার্যকর হলে পর্যাপ্ত অর্থায়ন নিশ্চিত হবে বলে তাদের বিশ্বাস।

এর আগে,সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র ও ইকুয়েডর একটি প্রস্তাব দেয়, যেখানে এমএসএস মিশনকে শান্তিরক্ষা মিশনে রূপান্তরের পরিকল্পনা ছিল। তবে রাশিয়া ও চীনের বিরোধিতার কারণে এটি চূড়ান্ত প্রস্তাব থেকে বাদ পড়ে।

রাশিয়া ও চীন বলেছে, হাইতিতে শান্তিরক্ষা মিশনের জন্য পর্যাপ্ত স্থিতিশীলতা নেই। তাদের দাবি, হাইতির বর্তমান সরকার নির্বাচিত নয় ও তারা অভ্যন্তরীণ দ্বন্দ্বে জর্জরিত। তারা বরং বিদ্যমান মিশনের কার্যকারিতা বাড়ানোর ওপর গুরুত্ব দিতে চায়।

এদিকে, জাতিসংঘে হাইতির প্রতিনিধি আন্তোনিও রডরিগ বলেছেন, হাইতিতে বর্তমান এমএসএস মিশন অনেক চ্যালেঞ্জের মুখে পড়ছে। আর্থিক, মানবিক ও সরঞ্জাম সংকটের কারণে এই মিশন যথেষ্ট কার্যকর নয়। তাই অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন শান্তিরক্ষা মিশনের পরিকল্পনা করা জরুরি।

বর্তমানে হাইতিতে কেনিয়ার প্রায় ৪০০ সেনা মোতায়েন রয়েছে। প্রতিশ্রুত ৩ হাজার ১০০ সেনার তুলনায় অতি সামান্য। মিশনের জন্য বরাদ্দ অর্থ মাত্র ১০ কোটি ডলারের কম।

হাইতির সংক্রামক রোগ বিশেষজ্ঞ বিল বলেছেন, অপরাধীদের কারণে তার স্বাস্থ্য সংস্থার দুই-তৃতীয়াংশ কর্মী বাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। দ্রুত কিছু করা না হলে সংকট আরও তীব্র হবে।

হাইতির ক্রমবর্ধমান সহিংসতা মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শান্তিরক্ষা মিশনের প্রস্তাব পরিস্থিতি সামাল দেওয়ার একটি সম্ভাব্য পদক্ষেপ হতে পারে। তবে রাশিয়া ও চীনের বিরোধিতা এবং অর্থায়নের অভাব এই পরিকল্পনার ভবিষ্যৎকে আরও জটিল করে তুলেছে।

/এসকে/
সম্পর্কিত
টানা বিক্ষোভের মুখে ইউক্রেনের সেনাপ্রধানকে সরালেন জেলেনস্কি
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
শিক্ষার্থীদের সমাধান নয়, রাজনৈতিক শিরোনামই চেয়েছেন রাহুল: ভারতের শিক্ষামন্ত্রী
সর্বশেষ খবর
শুর হলো ই-রিটার্ন জমা, ঘরে বসেই কর পরিশোধ ও সনদ সংগ্রহের সুযোগ
শুর হলো ই-রিটার্ন জমা, ঘরে বসেই কর পরিশোধ ও সনদ সংগ্রহের সুযোগ
চীন-বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
চীন-বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
সিনেমা মুক্তির আগে রহস্যজনক পোস্ট সালমানের
সিনেমা মুক্তির আগে রহস্যজনক পোস্ট সালমানের
বস্ত্র খাতের উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
বস্ত্র খাতের উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান