চীনের মনুষ্যবাহী চন্দ্রাভিযানের প্রস্তুতি এগিয়ে চলেছে মসৃণ গতিতে

আন্তর্জাতিক ডেস্ক
২২ নভেম্বর ২০২৪, ১৮:২৯আপডেট : ২২ নভেম্বর ২০২৪, ১৮:২৯

চীনের মনুষ্যবাহী মহাকাশ কর্মসূচি এখন স্পেস স্টেশনের ব্যবহার ও বিকাশের নতুন পর্যায়ে প্রবেশ করেছে। পুরো প্রকল্পটি এগিয়ে চলেছে মসৃণ গতিতে। দক্ষিণ চীনের কুয়াংতোং প্রদেশের শেনচেনে বৃহস্পতিবার (২১ নভেম্বর) থেকে শুরু হওয়া দুই দিনব্যাপী ষষ্ঠ হিউম্যান স্পেস সিম্পোজিয়ামের বিশেষজ্ঞরা দিলেন এ তথ্য। চীনের সংবাদমাধ্যম সিএমজি এ খবর জানিয়েছে।

চীনের মনুষ্যবাহী মহাকাশ কর্মসূচির ব্লুপ্রিন্ট নিয়ে আলোচনা করতে ৮০০ জনেরও বেশি বিশেষজ্ঞ একত্রিত হয়েছেন শেনচেনে।

সিম্পোজিয়ামে জানানো হয়, চীন ২০৩০ সালের আগেই চাঁদে মহাকাশচারী অবতরণের পরিকল্পনা নিয়েছে। এ পরিকল্পনায় রয়েছে—পৃথিবী ও চাঁদের মধ্যে রাউন্ড-ট্রিপ ভ্রমণ, চাঁদের বুকে কিছু সময় অবস্থান ও নানা ধরনের অনুসন্ধানের মতো মাইলফলক অর্জন করা।

অন্যদিকে, চাঁদে অবতরণের পরিকল্পনাটি বোঝাতে বৃহস্পতিবার একটি অ্যানিমেশন প্রকাশ করেছে চায়না ম্যানড স্পেস এজেন্সি। তাতে মহাকাশযান অবতরণ, রোভার প্রতিস্থাপন ও চাঁদের বুকে অনুসন্ধান চালানোর নানা প্রযুক্তি দেখানো হয়।

এ মিশনের জন্য লং মার্চ-১০ ক্যারিয়ার রকেট, মনুষ্যচালিত মহাকাশযান মেংচৌ, চাঁদের ল্যান্ডার লানইউয়ে, স্পেসস্যুট ও মনুষ্যচালিত চন্দ্র রোভারের প্রোটোটাইপ নির্মাণকাজ পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাচ্ছে।

 

/এসকে/
সম্পর্কিত
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান